somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালী পৃথিবীর সবচেয়ে পচনশীল দ্রব্য, সহজে গলে যাওয়া বরফ বা পিনের খোঁচায় ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া একটুকরা কাঁচ মাত্র।

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নঃ আমাদের মাঝে ঠিক কতজন মানুষ আছে যে তার নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে বা নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে?

ঊত্তরঃ আমি সন্ধিহান; একজন মানুষও খুঁজে পাওয়া দুষ্কর মনেহয়। অবশ্য আমার সন্ধিহান হওয়াতে কারো কিছু যায় আসবে না। এমনটা মনে করার অবশ্য কারন আছে, ভেবে দেখুনতো যারা যারা নিজের প্রোফাইলের রং প্রথমদিন ফ্র্যান্সের পতাকা করেছিলেন ঠিক যে কারণটা মনে করে সেই মনে করার কারণটা কি এখনো একই আছে আপনার মনের মধ্যে?

আমরা পৃথিবীর সবচেয়ে পচনশীল দ্রব্য, সহজে গলে যাওয়া বরফ বা পিনের খোঁচায় ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া একটুকরা কাঁচ মাত্র। আমাদের গত ৬০ - ৭০ বছরের ইতিহাস ঘাটলেই বুঝতে পারবেন কি কি ভাবে আমরা পচে, গলে আর ভেঙ্গে খান খান হয়েছি শেষমেশ এখন দুর্গন্ধ বের হয়েছে। কয়দিন পর শিয়াল কুকুরেও আর ছোবে না।

তবে এ ক্ষেত্রে ভালো ভাবে বলা যেতে পারে আমরা অনেকটা সহজ সরল প্রেমিকার মত, নিষ্ঠুর প্রেমিক সরলতার সুযোগ নিয়ে ধোঁকা দিয়েছে বারবার। কিন্তু ভাই আবার এইটাও ভুলে যাইয়েন না যে আমরা মোটেও সহজ সরল প্রেমিকা না। মনের ভেতর এক একটা বড় জিলাপি নিয়া ঘুরি। আমরা হচ্ছি অর্থহীন জাতি যখন যে চায় আমরা সেভাবে ব্যবহৃত হয়েছি। আমাদের কথা ভেবেই হয়ত কবি লিখেছিলেন "এই নিয়েছে ঐ নিলো যা কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে!"

প্রথমদিন আমার ফেইসবুকের ওয়ালে দেখি খালি ফ্র্যান্সের পতাকা বিকাল না গড়াতেই দেখি আবার সুর বদল। ভাই সুরটা যখন বদল করবেনই তবে ভেবে চিন্তে কেন প্রথমেই দেননাই নাকি আপনার মানবতা আর ভালোবাসা পরিবর্তনশীল? একটা মজার স্ক্রিনশট চোখে পরলোঃ

১ম বন্ধুঃ প্রোফাইলের রং পাল্টিয়ে ২য় বন্ধুকে জিজ্ঞেস করলো আচ্ছা দোশ্ত বলতো কি হইছে ফ্র্যান্সে আর প্যারিসে?
২য় বন্ধুঃ ওমা জানিস না তুই তাইলে রং পাল্টাইলি কেন?
১ম বন্ধুঃ আরে সবাই পাল্টাইছে তাই আমিও পাল্টাইলাম, তাছাড়া রংটাও সুন্দর ফ্রীতে ফেইসবুক দিসে করছি, বলনা কি হইছে ফ্র্যান্সে আর প্যারিসে?
২য় বন্ধুঃ সন্ত্রাসী হামলা হইছে সেখানে অনেক মানুষ মারা গেছ্বে।
১ম বন্ধুঃ ও... ফ্র্যান্স আর প্যারিস দুই খানেই হইছে তাই না?
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×