আমার অদ্ভুত বারান্দায় নামহীন পাখি
রোজ রাতে কড়া নাড়ে, ডানা ঝাঁপটায়।
বাতাসে ভেসে আসে তীব্র কামিনীর গন্ধ
কামনার জগত তো সেই কবে ছারখার।
তোমার খোপায় রক্তজবা দেখবো বলে
রোজ আমি সূর্যের সাথে পাঞ্জা লড়ি।
উঠোনে লুটায় পরাজিত সূর্যের আলো,
আর আমার বারান্দায় সকালের জন্ম হয়

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




