somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাস

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চায়ের মধ্যে যখন সর ভাসে সে চা পান করার একটা মজা আছে। মনের মধ্যে একটা বিশ্বাস জন্ম নেয় যে মনে হয় গরুর দুধের চা পান করছি। হয়ত সে দুধ গুড়া দুধ তবুও অনেকটা সময় ধরে জ্বাল দেয়াতে তা গরুর দুধে রূপান্তরিত হয়ে গেছে এমন একটা বিশ্বাস মনের মধ্যে তৈরি হয় যায়।

অনেকদিন ধরে বাসে ঝুলে ঝুলে যে মানুষ অফিস বাসা অফিস বাসা করছে সে হুট করে একদিন ফাঁকা বাস, ফাঁকা রাস্তা পেয়ে গেলে ভাবে; খাইছে কোন সমস্যা না তো?

বাসা থেকে খুব দৌড় ঝাঁপ করে বের হন প্রতিদিন আর বের হয়েই সিএনজি খোঁজার মিশনে নাম লেখান কিন্তু হুট করে একদিন দেখেন পাশে দাঁড়ানো সিএনজি ওয়ালা আপনাকে বলে মামা আসেন মিটারে যামু। নিশ্চয় হতচকিত হয়ে যান?

পত্রিকাটা হাতে পাবার পর প্রথমেই চোখ যায় প্রথম পাতায়। মনের অজান্তে খুঁজতে থাকেন আজ কোথায় কতজন মারা গেলো? কত ভয়ংকর ভাবে মারা গেলো? পত্রিকার লেখনির জাদুতে খারাপ খবর গুলোকে মনে হয় যেন ফেলু মিত্তিরের লোমহর্ষক লেখা পড়ছেন। মনে মনে কেমন জানি একটা অপেক্ষাও করছিলেন।

এই সবই আপনার আমার বিশ্বাস যা অনেক দিন ধরে তিল তিল করে তৈরি হয়েছে যার বাইরে আপনার আমার চিন্তা করারও যে কিছু আছে তা ও হয়ত এতোদিনে ভুলেই গেছি। সমাজ দেশ আর রাজনীতির ভয়ংকর খেলায় মত্ত মানুষ। এসবই মেনে নিয়েছে সবাই। হয়ত এটিই আমাদের অন্ধ বিশ্বাস।

আর আপনিও আমার লেখা পড়ে মেনেই নিয়েছেন যে হ্যাঁ এটাই তো আমি জানি, এটাই আমার বিশ্বাস। দেখলেন নতুন করে ভাবা অনেক কঠিন, কিন্তু সবার মংগলের জন্য হলেও হয়ত ভাবতে হতে পারে, তাও যদি পারেন।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×