somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুকের নিরাপত্তা বিষয়ক কিছু জিনিস জেনে রাখা ভাল, বিশেষ করে আপারা।

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেইসবুকের নিরাপত্তা বিষয়ক কিছু জিনিস জেনে রাখা ভালো। অপরিচিত কারো কাছ থেকে বন্ধুর অনুরোধ পেলে সাবধান হউন। কারন যাকে চেনেন না সে কেমন তা জানাটাও খুব কঠিন। আর যেহেতু কোন মানুষকে কয়েক দিনেই চেনা সম্ভব না তাই আরো বেশি সাবধান হওয়া বেশি জরুরি। এখন বাংলাদেশে নতুন নতুন ভাবে বিভিন্ন কৌশলে সামাজিক মাধ্যমগুলোতে প্রতারনা শুরু হয়েছে। যার বেশিরভাগ ক্ষেত্রেই শিকার হচ্ছে মেয়েরা। নানা ভাবে হেয় করা হচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন ভাবে ট্র্যাপে ফেলা হচ্ছে। কয়েকটি জিনিস জেনে রাখুনঃ

১. আপনার প্রোফাইলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখুন আবার।
২. খুব ব্যক্তিগত ছবি পোষ্ট করবেন না, আর যদি করেনও প্রাইভেসি অপশন চেক করে কেবলমাত্র বন্ধুদের করে দিন।
৩. আপনাকে যাতে করে কেউ ফেইসবুকে নাম বা ইমেইল দিয়ে খুঁজে না পায় সেরকম সেটিংস করে রাখুন। এই অপশন চালু রাখার মানে হলো গুগলে যদি কেউ আপনাকে খুঁজে সেখানেও আপনার প্রোফাইলের লিঙ্ক চলে যাবে।
৪. ট্যাগ অপশন চেক করে দেখুন কেউ ট্যাগ করলেই আপনার ছবি ট্যাগ হয়ে যাচ্ছে না তো?
৫. এখন মেসেজে নতুন অপশন এসেছে, অপরিচিত কারো পাঠানো মেসেজ আপনার ইনবক্সে না এসে আসবে মেসেজ রিকোয়েস্ট নামক একটা নতুন ট্যাবে। কেবল আপনি অনুমতি দিলেই সে আপনাকে মেসেজ পাঠাতে পারবে।
৬. অপরিচিত কেউ অনুরোধ পাঠালে আগে তার প্রোফাইল চেক করুন, মিউচুয়াল কেউ আছে কিনা, কি ধরনের পোষ্ট সে করে, এ সব বিষয় থেকে একটা ভালো ধারনা পাবেন তার সম্পর্কে।
৭. যা দেখছেন তাই শেয়ার দিবেন না, তাতে করে শেয়ারের উৎস যেখানে, আপনি আদতে তার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন যা মুলত সবার জন্য উন্মুক্ত।
৮. পাবলিক কোন কিছুতে লাইক বা কমেন্টস করতে সচেতন থাকুন কারন আপনার করা কমেন্টস কিন্তু পাবলিক হয়ে গেলো আর সবাই আপনার প্রোফাইলের লিঙ্ক ও কিন্তু পেয়ে গেলো।
৯. সব কিছু জানার পরও যদি আপনি কারো সাথে বন্ধু হয়ে বিপদে পরেই যান তবে ভুলেও তার সাথে বিবাদে জরাবেন না, আস্তে করে যোগাযোগ কমিয়ে ফেলুন, আর সবচেয়ে মোক্ষম অস্ত্র তো আছেই ব্লক অপশনে চাপ দিন।
১০. আপনাকে ফলো করার অপশন বন্ধ করে রাখুন।

সচেতন হউন, হ্যাপি ফেইসবুকিং
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×