গত ০৯/১১/২০১৩ইং রাত ১০.০০ টায় কর্মস্থল থেকে সি.এন.জি তে করে বাসায় ফিরছিলাম। আমি ছাড়া বাকী ৪জন যাত্রীই একসাথে উঠে (তারা সম্ভবত নতুন পরিচিত বন্ধু-বান্ধব)। ওরা নিজেদর মধ্যে আলোচনা করছে যার যার ক্রেডিট নিয়ে। কথার এক পর্যায়ে একজন বলে উঠল "গত ২বছর আগে সে নাকি ১৬ দিন জেলের ভাত খেয়েছে" তার বলার ধরনটা দেখে মনে হচ্ছে খুব বড় কোন গর্বের বিষয় নিয়ে সে আলাপ করছে। বাকী ৩জনকে লক্ষ্য করে সে বলছে, সেখানে নাকি জেলারদের সাথে তার খুব ভালো আন্ডাস্টেন্ডিং হয়ে যায়, যার ফলে সে ভেতরে খুব খুব ভালো অবস্থানে ছিল এবং ১৬ দিন পর তার জামিন হল অন্য সঙ্গীরা ছাড়াই।
মাঝে মাঝে যখন খুব ধনীর দুলালদের বিয়ে, জন্মদিন কিংবা উৎসবমুখর কোন অনুষ্ঠানে হাজির হই তখন কেন জানি নিজেকে খুব সেকেলে টাইপ আনকালচারড মনে হয়। সবাই যখন ওপেন ধুমপান, ড্রিংক্স করে, তাস খেলে অনেকে হাত বাড়ালে কিংবা অফার করলে সেটা প্রত্যাখান করে যখন ঐ স্থান প্রস্থান করতে যাই তখন অনেকের মুখে শুনতে হয় "এরকম মেয়েলি ভাব দেখাচ্ছিস কেন?" আবার কেউ বলে "আনকালচারড টাইপ একজন মানুষ"। তাদের ভিতরে অপরাধ প্রবনতাটা এক ধরনের ফ্যাশন হয়ে গেছে। তারা তাদের অপরাধবোধের জন্য অনুশোচনাতো করছেই না। বরং যে তাদের এগুলোকে এভয়েড করছে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে তাদের সাথে সেই অপরাধকে ক্রেডিট মনে করে হেনস্তা করা যেন আমাদের ডিজিটাল বাংলাদেশের অভ্যাস, সরি বদভ্যাস বলতে হবে, বদভ্যাসে পরিণত হয়ে গেছে।
এই ঘটনা ছাড়া আরো অনেক দুর্ঘটনা কিংবা চরিত্রহীন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। যা একদিকে যেমন মর্মান্তিক অন্যদিকে তেমনি উদ্বেগজনক। আমাদের তরুন সমাজের অধঃপতন সর্বগ্রাসী ভোগ প্রবণতা শধু তাদেরকেই নিঃশেষ করে দিচ্ছে না চারপাশের মানুষের জন্য আতংক ও অশান্তি তৈরী করছৈ। তবে একটি চরম সত্য এই যে, এই পরিণতিগুলো অভাবিত নয়। পথিক যে গন্তব্যের দিকে পথচলা শুরু করে সেখানে পৌছে গেলে অবাক হওয়ার কিছু নেই। এ তো তার পথ চলারই অনিবার্য পরিণতি। পাশ্চাত্যের পুতি গন্ধময় সংস্কৃতিতে আমাদের গোটা সমাজ দূষিত ও বিষাক্ত হয়ে পড়ছে। চিন্তা-চেতনা এবং আচার-আচরণ পাশ্চাত্যের অনুগামীতাই প্রকট হয়ে উঠেছে। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় এ বিষয়গুলো এখন কারো ব্যক্তিগত বিষয় নয় বরং তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এ ধরনের ঘটনায় আমরা মর্মাহত হলেও অবাক নই। এরকম হাজারো ক্রেডিটের অধিকারী সম্পন্ন মানুষের চাইতে সেকেলে টাইপ একজন সাধারণ মানুষের মত জীবন-যাপনকে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি প্রতিনিয়ত।
বিঃ দ্রঃ নিজের মনের অগোছালো কিছু কথা মনের ভেতর আনাগোনা করছিল তাই একটু এলোমেলো ভাবে তুলে ধরলাম। কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সরি.......
আলোচিত ব্লগ
আম্লিগ যদি আসে তাহলে ....... :(

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন
মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?
বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন
দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন
ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।