আমাদের শহরের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে দেখা যায়- অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা মোটামুটি ‘উচুস্তরের’, ফলে সমাজের অন্য ষ্ট্যাটাসের সমবয়সীদের সান্নিধ্যে আসার সুযোগ তাদের কখনোই ঘটে না। নিজেদের গোত্রের বাইরের কাউকে নিজের জায়গায় বসিয়ে চিন্তা করাটা তাদের কাছে হয়ে দাঁড়ায় অসম্ভবের কাছাকাছি। বন্ধুর বাবাকে দেখলে সালাম দিয়ে দাঁড়িয়ে যাওয়া ভদ্র ছেলেটিও তাই একই বয়সী রিক্সাওয়ালাকে হাঁক দিয়ে বলে “এই খালি, যাবি?”................
আমাদের শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক মানদন্ডের নিচের সারির মানুষদের আত্মমর্যাদার জায়গাটা দেখিয়ে দিতে ব্যর্থ। তাই প্রতিনিয়ত অপমানিত দুর্বল রিক্সাওয়ালা নতমুখে রওনা দেয় গন্তব্যে। যাত্রীর আসনে বসা কানে ইয়ারফোন গোজা ছেলেটির মাথায়ও আসে না যে চালক মানুষটির সন্তানও হয়তো তারই বয়সী, সামাজিকভাবে তার জন্য নির্দিষ্ট গ্রামের সস্তা কোন স্কুল বা মাদরাসা এখনকার ঠিকানা। একটি মানুষকে বিচার করার অনেকগুলো মানদন্ডের মধ্যে সবচেয়ে স্থুল যে অর্থনৈতিক মানদন্ড তা দিয়েই নিয়ন্ত্রিত হয় এই “অসামাজিক ব্রয়লার প্রজন্মের”। যাবতীয় আচরণ ও বুদ্ধি বিবেচনা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া খালি গায়ে লুঙ্গি পরিহিত বয়স্ক তাই তার ততোটা শ্রদ্ধা ও মনোযোগ কাড়তে পারে না যতটা পারেন পাজেরো আরোহী স্যুটেড কোন আঙ্কেল।
এ মুহুর্তে আমাদের দেশ যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা যতোটা না রাজনৈতিক তার চেয়ে বেশি সামাজিক। একটি অপুষ্ট ব্যর্থ শিক্ষা ব্যবস্থার ফলাফল হিসেবে আমরা এই ছোট্ট দেশে জন্ম দিয়েছি একটি প্রচন্ড ভারসাম্যহীন শ্রেণিব্যবস্থার। সহযোগিতার বদলে সম্পর্কগুলো হয়ে দাঁড়িয়েছে সন্দেহের, আতঙ্কের, প্রতিহিংসার। আজও দেশকে আমরা নিজের ভাবতে শিখিনি। নিজেরাই আমরা নিজেদের ঠেলে দিয়েছি সংঘাতের দিকে।
আমাদের শেকড়হীন শিক্ষা আমাদের অক্ষরজ্ঞান দিয়েছে, অর্থ উপার্জনের উপায় বাতলে দিয়েছে কিন্তু আমাদের মানুষ করতে পারেনি। মানুষকে সম্মান করতে শেখায়নি। কাজের থেকে এই নোংরা সমাজে কাজের পারিশ্রমিক বেশি সম্মানীয়। মনুষ্যত্বের থেকে মূল্যবান ব্যাংক ব্যালেন্স। কোটি কোটি কর্মক্ষম যুবককে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখতে শেখায়নি আমাদের শিক্ষা ব্যবস্থা। শিখিয়েছে বহুজাতিক কোম্পনীর দাসত্ব করার। টেনে নামিয়েছে অপ্রয়োজনীয়-অসম সামাজিক লড়াইয়ে। যে লড়াই প্রকৃতপক্ষে দিন শেষে নিজের সঙ্গে নিজেরই যুদ্ধ করে বেঁচে থাকা।
(সংকলিত)
আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও তথাকথিত ব্রয়লার প্রজন্ম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
আম্লিগ যদি আসে তাহলে ....... :(

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন
মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?
বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন
দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন
ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।