somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজের কাজি

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন লেখালেখি করিনা । তাই ভাবলাম কিছু লিখি । সাথে সাথেই মনে হল আসলে কাজ কি? আমরা কেন কাজ করি? ভাবতে ভাবতে নিচের লিখাটা লিখে ফেললাম । ভাবলাম শেয়ার করব কিনা সবার সাথে ,ভাবতে ভাবতে নিচের লিখাটা শেয়ার ও করে ফেললাম । ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী ।

মানুষ হল বেলুনের মত । কাজ হল বাতাস বা গ্যাস । যদি বাতাস বা গ্যাস না থাকে তাহলে যেমন বেলুনের অস্তিত্ব বা আকৃতি থাকেনা তেমনি কাজ না থাকলে মানুষের অস্তিত্ব বা আকৃতি থাকেনা । আমার কাছে তখনই কাজ আসবে যখন আমি কাজ করতে চাই বা কাজ পছন্দ করব। একজন মানুষের অনেক কাজ আছে তার মানে সে কাজ পছন্দ করে । কাজকে স্বাগতম জানাতে হয় নিজের স্বার্থেই। যেমনঃ বেলুনে বাতাস বা গ্যাস আছে মানে তার উড়ার সুযোগ আছে ( অন্য ভাবে বলতে গেলে উন্নতির বা উপড়ে উঠার সুযোগ আছে ) । ঠিক তেমনি ভাবে ব্যক্তি জীবন বা কর্মক্ষেত্রে আপনার অনেক কাজ আছে মানে আপণার ভিতরে বাতাস বা গ্যাস সরবরাহ হচ্ছে ফলাফল আপণার উন্নতি বা উপড়ে উঠার সুযোগ আছে । উন্নতি ১০০% হবেই তা কিন্তু আমি বলছিনা বলছি সম্ভবনা বা সুযোগ আছে । ব্যতিক্রম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যেমন অনেক কাজ করেও কেউ কেউ উন্নতি করতে পারেনা । সে ক্ষেত্রে অন্য কোন সমস্যা যেমনঃ ষড়যন্ত্রের শিকার , সঠিক পদ্ধতিতে কাজ না করা , নিজেকে প্রকাশ করতে না পারা, পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারা , সময়মত কাজ না করা , নিজের মন গড়া মত কাজ করা , অন্যকেউ কাজের credit চুরি করে ফেলা , ইত্যাদি বহুবিধ সমস্যার কারণে উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। তবে ব্যক্তি জীবনে অভিজ্ঞতা অর্জন হবে এটা ১০০% নিশ্চিত। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নতি করা সম্ভব ।কাজ করতে করতে এক সময় মানুষ বৃদ্ধ হয়ে যায় ,তখন কোন কাজ থাকেনা ।তখন তারা হয়ে যায় আঙ্গুর থেকে কিসমিসের মত উপর থেকে দেখতে এবড়োথেবড়ো কুচকানো মনে হলেও ভিতরে মিষ্টি অভিজ্ঞতা যা অন্যদের উপদেশ হিসেবে বড়ই প্রয়োজনীয় । কাজের সবচেয়ে বড় প্রাপ্তি হল মানসিক প্রশান্তি। ইহকাল ও পরকালের শান্তি সবারই কাম্য তা একমাত্র সঠিক কাজের মাধ্যমেই সম্ভব।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×