১।
প্রথম ক্লাস আজকে। সব কিছুকেই কেমন যেন অন্যরকম লাগছে আবিরের কাছে। মফস্ব্ল এই জন্ম আর বেড়ে উঠা আবিরের। এত ভাল একটা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে ও তা মনে হয় কেও স্বপ্নেও চিন্তা করে নাই। অন্য সব বন্ধুদের মত হয়ত কোনো একটা ডিগ্রি কলেজেই পড়তে হত ওকে। কিন্তু আবিরের সবচেয়ে বড় নিন্দুক ও স্বীকার করতে বাধ্য হবে যেখানে যত টুকু কষ্ট করার কথা তার চেয়ে এক্টুও কম করেনি আবির, বরং আর সবার চেয়ে নিজেকে আলাদা করার জন্য অবিরত চেষ্টা করে গেছে ছেলে টা।
প্রথম সারি তে বসা সুন্দর মেয়েটার দিকে চোখ পড়ে আবিরের। বাহ! মেয়েটা খুব সুন্দর করে হাসে ত। তারাতারি চোখ সরিয়ে নেয় আবির। নাহ, এসবে ওর পোষাবে না। ও যখন ক্লাসে তখনি হয়ত ওর বাবা শ্রম দিচ্ছে পাড়ার ছোট দোকানটাটে। দুই বছর আগে আড়াই লাখ টাকা ধার দেনা করে দোকানটা কিনেন আবিরের বাবা- আফজালুর রহমান। এখনো আবিরের মামা ধার দেয়া এক লাখ টাকার পুরোটাই পান আবিরের বাবার কাছে। আবিরের মামাতো বোন গুলো ও কেমন করে যেন তাকায় আবিরের দিকে ওই টাকা টা নেয়ার পর থেকে। আবিরের চোখ ছল ছল করে উঠত আগে, এখন সহ্য হয়ে গেছে অনেকটা।
ঢং ঢং করে ঘন্টা পড়লো। আবির ফিরে আসে অতীত থেকে। পাশ করার পরেই সরকারি চাকরির চেষ্টা করবে ও। একটা ছোট বাড়ি আর বাড়ির সামনে ছোট একটা বাগান- আবিরের মায়ের অনেক দিনের স্বপ্ন। কি করে যেন আস্তে আস্তে আবিরের ও স্বপ্নে পরিণত হয়েছে ব্যপারটা।
ওইতো দেখা যাচ্ছে ছোট ছিমছাম বাড়িটা! বাহ্, সবাই ই দেখি অপেক্ষা করছে ওখানে ও'র জন্য। বাবা, মা, ক্লাস ফাইভ এ পড়া ছোট ভাইটা, আর ছিমছাম গড়নের শ্যামলা মেয়েটা।
"গুড মর্নিং" চোখ তোলে তাকায় আবির।
২।
আস্তে আস্তে সামনের দিকে তাকায় সুলতান। চোখে আর আগের মত দেখতে পায় না সুলতান। সেজন্য ভদ্রলোক টাকে চিনতে একটু সময় লাগে ওর। হুম, এই ধানমন্ডি লেকের পাড়ে অনেক দিন ধরেই মর্নিং ওয়াক এ আসে লোকটা। আগে ধানমন্ডি লেকের পাড়ে আসা প্রতিটা লোককেই আলাদা ভাবে চিনত সুলতান। কেমন যেন আপন হয়ে যায় লোক গুলো আস্তে আস্তে। একদিন না আসলেও সুলতানের চোখে পড়ত কে আসেনি। এই ভদ্রলোক প্রায় পনের বছর ধরে প্রতিদিন বিকালে আসেন ধানমন্ডি লেকের পাড়ে। সুলতানের সেই সময়টা যখন তার শরীরে যথেষ্ট পরিমাণ শক্তি ছিল, পা টা থেতলে যায়নি তখনো, আর সে চা বিকরি করত লেকের পাড়ে-- তখন থেকেই এই সাহেব চিনে তাকে।
"এই যে সুলতান, খাইছ কিছু দুপুরে?" ভদ্রলোককে সুলতান বলতে পারে না সকাল থেকে কিছু পেটে পড়ে নাই ও'র।
ব্রীজের গোড়াতেই বসে প্রতিদিন সুলতান। বস্তির এক চা ওয়ালা বসিয়ে দিয়ে যায় ওকে এখানে, আবার বিকালে নিয়ে যায়। সাথে সারা দিনে যা আয় হয় তার হাফ দিতে হয় ওই বেটাকে। অবশ্য রাতের খাবার টাও দেই লোকটা।
পা থেতলে যাবার পর প্রথমে সুলতান ভেবেছিল কমলাপুরে ট্রেনের নিচে লাফ দিবে সে। বিয়ে থা করেনি সে, কোন বাধা ছিল না এই দিক থেকে। কিন্তু পারেনি সে। সাহসে কুলোইনি তার। আস্তে আস্তে চোখের শক্তিও কমে যাচ্ছে তার। ইচ্ছা গুলোও আস্তে আস্তে মরে যায় ও'র। আগে আগ্রহ ভরে লেকে দৌড়াতে আসা লোক গুলোকে দেখত সুলতান। এখন চোখ তোলে তাকানোর শক্তি বা ইচ্ছা কোনোটাই আর অবিশিষ্ট নেই তার।
তবে এভাবে থাকতে থাকতে অদ্ভুত এক ক্ষমতা পেয়েছে সুলতান। যত টুকু না তাকালেই নয় ততটুকুই তাকায় সে সব সময়। সবার হাটু অবধি ই চোখ যায় তাতে। কি করে যেন এটুকু থেকেই লোক জনকে চিনে নিতে পারে ও এখন। কত লোক যায় প্রতিদিন সামনে দিয়ে? আর কেও না জানলেও সুলতান বলতে পারবে এটা। মানুষ গুলো এক মিনিট ও একা থাকতে দেয় না ওকে। একা ও থাকতেও চায় না। একাকিত্বকে খুব ভয় সুলতানের। তাইতো মরতে ও ভয় পায় সুলতান। এছাড়া জীবনে আর যাই কিছু ঘটুক না কেন, সুলতানের কিছুই আসে যায় না। যত দিন সম্ভব বেচে থাকতে চায় সুলতান। যত্ত দিন সম্ভব!
অঃটঃ কোন চিন্তা ভাবনা না করেই লেখা টা লিখে ফেললাম। হঠাৎ করেই মেইল বক্স এ পেলাম সামুর মেইল--আমাকে জেনারেল এ পদোন্নতি দেয়া হয়েছে
এখনো বাংলা টাইপিং শিখছি। বানান ভুল এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। ভুল গুলো ধরিয়ে দিলে ধন্য হব।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




