somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে ...

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে

তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছ সব হৃদয়ের কথা

তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে আছি একা

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে
=============================================

মাঝে মাঝে কিছু গান মাথার মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়েও ক্ষান্ত হয়না, বার বার বাজতে থাকে। এর কোন কোনটা মন ভাল করে দেয়, কোনটা টেনে নিয়ে যায় অনেক দূরে কোথাও, হারিয়ে ফেলা কোন একটা সময়ে। হয়তো সেই গানটা সেই সময়ে ছিলইনা, কিন্তু কিভাবে যেন গানের সাথে সেই সময়ের একটা যোগসুত্র গড়ে ওঠে। কখনও গানটা শোনার পর এমন হয়, কখনও বা এমনিতেই মনে পরে গানটা।

আজ সকাল থেকে তৌসিফের গাওয়া এই গানটা আমার মাথার মধ্যে ক্রমাগত বেজে যাচ্ছে :| কিছুতেই থামাতে পারছিনা। সকালে কাজ আছে, ঘুমুতে যাব, তাও যেতে পারছিনা X( তার সাথে যোগ হয়েছে মৌশুমী বৃষ্টি। সকালে ঝকঝকে রোদ ছিল সারা আকাশ জুড়ে, বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। খুব বেশী না, ঝিরঝিরে বৃষ্টি। বিকেলে চেয়ার পেতে একচিলতে বারান্দাটার বসে ছিলেম অনেক্ষন। পরে এক সময় উঠে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম বৃষ্টির মধ্যে। জানি উইন্টারের এই প্রচন্ড শীতের বিকেলটা বৃষ্টিতে ভেজার জন্য একেবারেই অন্যপযুক্ত। কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রনের বোঝা চাপিয়ে দেইনি আমি কোনদিন। সবসময় নিজের ইচ্ছেতেই চলেছি। লাভ ক্ষতি যাই হয়েছে হাসিমুখে মেনে নিয়েছি। সেই ধারাতেই আজকেও ভিজেছি বৃষ্টিতে। মন ভাল হয়নি তো কি হয়েছে, নিজের ইচ্ছেটা পূরণ করেছি তো।

ব্লগে দেয়া এই ছবিটা বৃষ্টির এনিমেশন, ক্লিক করলেই দেখতে পাবেন ... ছবিটা তাদের জন্য - যারা আমার মত বৃষ্টি ভালবাসেন।

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সময়ের শেষ জন্মদিন !

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩

রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪

আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬

---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০

এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

×