এক দিঘী জলের আকাংখা
০৮ ই জুলাই, ২০১০ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিসে ভয় তোমার?
পিতামাতা,
স্বাচ্ছল্যের অভাব;
নাকি, আমার বিশ্বাসঘাতকতা?
অমূলক নয় যদিও-
বলতে পারি,
অমূল্য ধাতুর আকরের মতো
তোমাকে কিনে নেবো আমি।
কিংবা, দূর্লভ পাথরের মতো
ধরনীর বুক চিরে
তুলে আনবো তোমাকে...
হাজার রক্তচক্ষুর সাথে
লড়াই করতে হলে,
বুক চিরে দেখিয়ে দেবো
কোথায় তোমার অবস্থান!
তারপরও-
তোমাকে পেতে হলে
যেতে হবে আমার
অন্তিম শয্যাকে পায়ে দলে।
কিসের ভয় বলো?
কিসের ভয় দেখাবে আমায়?
কল্পনার কাশবনে খোঁজ কাকে?
এই দেখো,
এই আমাকে,
ঠিক তোমার সামনে দাঁড়িয়ে।
দিয়েছি দুহাত বাড়িয়ে
উদাত্ত আহবানে-
ধরা দেবে না?
কতদিন? কতমাস? কত বছর?
অতৃপ্ত, পিয়াসী আমৃত্যু চেয়ে রইবো
এক দিঘী জলের দিকে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনদ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন