নির্জন রাস্তায় একা একা হেটে বেড়াতে আমার ভিশন ভালোলাগে।সেদিনও হাটছিলাম।হঠাৎ দমকা বাতাশে আমার হাতে জ্বলতে থাকা সিগারেটের আগুন উড়ে যায়।কান্নার শব্দে পিছনে তাকিয়ে দেখি একটি মেয়ে।বুঝতে পারলাম আমার সিগারেটের অবাদ্ধ আগুন তার অতি প্রিয় ওড়ণায় ছোট্রো একটা ছিদ্র করে দিয়েছে।অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। একটা ওড়নার জন্য কেউ এভাবে কাদতে পারে!!!অনেক কষ্টে সরি টরি বলে পালালাম।এরপর থেকে রাস্তায় দারিয়ে সিগারেট খেলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করি। সেদিন মেয়েটির ওড়ণার সেই ছোট্রো ছিদ্রটির মত আমার মনেও একটা ছিদ্র হয়েছিলো।আর সেই ছিদ্র দিয়ে ঢুকে পরেছিলো নিস্পাপ,পবিত্র একটি মুখ।নিয়তি সেই মুখটিকে বার বার আমার সামনে নিয়ে আসতে লাগলো।অতপঃর দুইমাস সাহস সঞ্চয় করে মুখোমুখি দাড়ালাম।সেদিন আমাকে মিস্টি একটা হাসি উপহার দিয়েছিলো সে।এরপর শুরু হল আমাদের পথচলা।ঠিক একবছর পর দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় আমাদের।ছোট্রো একটি সংসার,অনেক অনেক সুখ...............রাত্রি জেগে তাকিয়ে থাকা,আমার প্রিয় মুখ।একটু একটু করে অনেক স্মৃতি জমা হতে লাগল।তারও ঠিক এক বছর পর আমার প্রিয় মুখখানি শেষবারের মত আমার দিকে তাকিয়েছিলো।তিব্র যন্ত্রনায় আক্রান্ত চোখ দুটি নিশ্বব্দে বলেছিল......কত কিছুইনা বলার ছিল,বলা হলনা। আমার কাছে দুফোটা চোখের জল জমা রেখে চিরদিনের জন্য হারিয়ে গেল।হঠাৎ আমার পৃথিবী যেন অন্ধকারে ঢেকে গেল।আমার প্রিয় মুখখানি আমি আবার দেখতে পাই তার ঠিক দুই মিনিট পরই।তার দেয়া আমার জীবনের সেরা উপহার,আমাদের সন্তানকে যখন হাস্পাতালের নার্স আমার কোলে দেয়,আমার মনে হল পৃথিবীর সকল সৌন্দর্য আমার সামনে তার ছোট্রো হাত পা গুলো নেড়ে নিজেকে জানান দিচ্ছে।আমাদের ছোট্রো মেয়েটির দিকে তাকিয়ে আমার প্রিয় মুখখানি আবার ফিরে পেলাম।শুরু হল আবার পথচলা...........................।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।