somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

9 নম্বর বাস (মুড়ির টিন)!

০৫ ই জুলাই, ২০০৬ সকাল ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরনো দিনের যানবাহন নেই আর। তাই পুরনো দিনের গানও বাসগুলোর ভেতরে বাজে না। মানুষজন যান্ত্রিক হয়ে যাচ্ছে দিনদিন। সিটিং বাসগুলোতে লোক দেখানো ফ্যান ঝুলানো আছে। সেসব কাজ করে না। নিরিহ মানুষগুলো এসব নিয়ে তর্ক বিতর্ক করে গলা ফাটায়। কেউ কেউ নষ্ট ফ্যানগুলোতে হাত দিয়ে আঘাত করে, কেউ কলম দিয়ে ফ্যান ঘুরানোর চেষ্টা করে। নিষ্ফল। ফ্যান আর ঘুরে না। কন্ট্রাক্টর ফ্রি গালাগাল শুনে, আর হাসে। ওদের এসব শুনার অভ্যেস আছে। সিটিং বাস একটাও সে পায়না। 9 নম্বর বাস তার শেষ সম্ভল। কিন্তু 9 নম্বর আর চুলোর উনুনের মাঝে কোনো তফাৎ নেই। 9 নম্বর বাসে উঠতে হবে, ভাবতেই তার গলা শুকিয়ে আসে। তারপরও কোন পথ নেই। একটাই পথ খোলা, 9 নম্বর বাস চড়ো। মানুষের বিশ্রি গালাগাল শুনো, কার্বন-ডাই অঙ্াইডের ফ্যাক্টরীতে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাও। ভিড়ের মাঝে পকেটমার ঢুকলেতো কোন কথাই নাই। মানুষগুলো কি থেকে কি করবে সেটার মতিগতি বুঝে ওঠা মুশকিল। মাঝে মাঝে খুব মারপিট শুরু হয়ে যায়। ভাড়া বাড়লেতো কোন কথাই নাই। হেল্পার থেকে ড্রাইভার... নামাও শালাদের। গ্লাস ভাঙ্গো, গাড়ি ভাঙ্গো; হেল্পার শালার পা ভাঙ্গো... এ ভাবেই চলে যায় দিন। তারপরও 9 নম্বর বাস কোনদিন হারায় না; হারায় না ঐ বাসের যাত্রীরাও।

9 নম্বরে হরেক রকমের যাত্রী ওঠে। প্রথম শ্রেণীর সরকারী চাকুরে থেকে শুরু করে জুতা চোর পর্যন্ত। মাঝে মাঝে খুব মজার মজার কথা বার্তাও হয়। রসিক টাইপ কিছু মানুষ আছে; তারা সব জায়গায়ই সরব থাকেন। স্বপ্নময় পেছনের একদিকে বাম্পার ধরে দাঁড়িয়ে আছে। বাসের ভেতরে ঠাসাঠাসি অবস্থা। ঘেমে সে অস্থির। তার দুই সিট সামনে একলোক গলাখাঁকারি দিয়ে শুরু করলো; কে বলে এ বাস সবচে' ফালতু সার্ভিস দেয়? আমার কাছে তো ভালোই লাগে। সবাই এ গরমেও তার দিকে না তাকিয়ে পারেনা। এমন প্রশংসাতো তারা কোনোদিন শুনেনি? পেছনের পাবলিকরা কিছুটা ঝুকে এসে শুনার চেষ্টা চালালো। বাঙালী মাত্রই বেশিমাত্রায় কৌতহলী। 'আমারতো মনে হয় এ বাস সার্ভিসের কোনো বিকল্প নাই! বিশেষ করে দেখুন না... তিনি সবার দিকে কিছু সময়ের জন্য চোখ বুলিয়ে নিলেন... এত বাস এঙ্েিডন্ট করতে দেখেছেন, কখনো কি 9 নম্বরকে এঙ্েিডন্ট করতে দেখেছেন? দেখবেন কি করে, রিঙ্াওয়ালাদেরকে পর্যন্ত এরা সাইড দেয়! বিখ্যাত বাস...। ভাবতাছি বাস মালিকদের কাছে একটা দরখাস্ত করবো। বলেই তিনি অমায়িক হাসি দিলেন। দু/তিনজন কৌতহল দমন করে রাখতে পারলো না। জিজ্ঞাসা করলো কি কারনে দরখাস্ত করবেন। তিনি পুনরায় তার দন্ত প্রদর্শন করলেন, চোয়ালটা শক্ত করে বললেন- ওদের কাছে এ কারনে দরখাস্ত করবো যেন তারা গাড়িগুলোর গতি বাড়ানোর জন্য অন্তত দুইজন লোক নিয়োগ করে। একজন সামনে দড়ি দিয়ে টানবে, বাকীজন পেছন দিক দিয়ে ঠেলবে। দুয়েকজন না হেসে পারেনা। বাকীরা এতটাই কান্ত হয়ে থাকে যে, মুখ খোলার মত শক্তিও তাদের থাকেনা।

মজার ব্যাপার হচ্ছে, এ বাসে নারীরাও ওঠে। কিছু বেপরোয়া নারী, তাদের সমানাধিকার প্রতিষ্ঠা করার জন্যই বোধহয় এসব বাসে ওঠে। নাকি অন্য কিছু? কিছু সৎ মানুষ, যারা সব জায়গায় নিজেদের চরিত্রবান, সৎ বলে দাবী করে... তারা এসব জায়গায় ঠিক থাকতে পারে না। স্বপ্নময় কত কিছু দেখলো! সেদিন একজন নিরীহ ছাত্রের চরিত্র দেখলো সে। মেয়েটি নেমে যাচ্ছে, সে পেছনে। ছেলেটা এতটাই প্তিটায় হাত চালালো যে, স্লো-মোশনের ক্যামেরা লাগবে তার কর্মটি দেখতে হলে। মেয়েটি নামলো, ছেলেটিও। মেয়েটি লজ্জায় কিছু বলতে পারছে না। মাথা নিচু করে চলে যাচ্ছে। ছেলেটি'র মুখের দিকে তাকিয়ে স্বপ্নময় খুব আশ্চার্য্য হয়। আহা এমন নিরীহ মানুষ পৃথিবীতে আছে? কোনো অপরাধবোধ সে চেহারায় ছায়া ফেলেনি। নিদারুন ভালো মানুষের মত সে হাঁটা দিয়েছে!

কলেজ ছাত্রীদের কথা আলাদা। তাদের কিছু বলতে মুর্গা পুরুষরা 10 বার ভাবে। সাধু পুরুষরা ডলাডলি করবে কি, উল্টো বাস থেকে নামিয়ে তাদেরকে যে ডলা দেবার মতা কলেজ ছাত্রীরা রাখে তা সবার জানা। স্বপ্নময় খুব অবাক হয়; তার ধারনা অর্থনৈতিক অবস্থায়ই নারীদের নানামুখী সমস্যায় ঠেলে দেবার কারন। সমানাধিকার মুখে বলে ঠিকই, মিছিল মিটিং করে ঠিকই; যেখান থেকে সমানাধিকারের শেকড় সেখানেই তো বিরাট ধরা!

এ বাসে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব ধরনের টপিকস নিয়ে কথা ওঠে। কে বলেছে বাঙালীরা মুর্খ। 9 নম্বরে উঠলে বুঝা যায়, বাঙালীর মত জ্ঞানী মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তর্কে কেউ তাদেরকে হারাতে পারবে না। অসম্ভব। স্বপ্নময় গন্তব্যে খুব কষ্ট করে নামে। এর পা মাড়িয়ে, ওর শরীর ঠেসে সে বেরিয়ে আসে নরক থেকে। এটা ধরতে গেলে প্রতিদিন। অভ্যেস হয়ে যাবার কথা। কিন্তু স্বপ্নময়ের হয়ে ওঠেনি। কোনো কিছুতেই সে অভ্যস্ত নয়। মুক্ত বাতাসে শ্বাস টেনে নতুন জীবনের ঘ্রাণ পেল। শরীর এবং শরীরে জড়ানো পোষাক, দুইয়েরই দফারফা অবস্থা। আহ... 9 নম্বরের শিল্পকর্ম বলে কথা! ছবি তুলে রাখতে হবে একদিন!
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৩২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×