somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিনে নোনতা ভালোবাসা

০৩ রা জুন, ২০০৭ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি জন্মদিন আমার একাকীই কাটে। কারো সাথে কন্টাক্ট হয়না, এস.এম.এস পাওয়া ছাড়া। মোবাইল বন্ধ রাখি। আমার জন্মদিন পালন করতে ইচ্ছা করেনা। কেমন ম্যাকা ম্যাকা লাগে। এটা পালনের কি আছে? লজ্জার ব্যাপার, বুড়ো হয়ে যাচ্ছি। তারপরো আছেনা কিছু পাগল, আমার মতন, তারা ঠিকই হামলা চালাবে সুবিধা মতন। আজ এলো দল বেঁধে। একটা ছোট্ট রেপিং করা ছোট্ট মোড়ক খুলেই চমকে গেলাম। সেদ্ধ ডিম! নির্ঝর বললো- "তোমার জন্মদিন ডিম শূণ্য থাকুক সেটাতো চাইনা! তো, ডিম কর্তন করে জন্মদিনটা উদাযাপন করেন মহাশয়।" আমিতো ভিষণ খুশি। এতোদিন পর পৃথিবীর সব ডিম সাবার করার ফুরুস্কার পেলাম!

ডিমের খোসা ফেলে ডিমকে বসিয়ে তারপর কাটলাম, সবাই হাততালি, হ্যাপি বাড ডে টু হিমু মিয়া!

তারপর বড় বাক্সটা খুলে তারা কেক বের করলো। আমিতো কাটবোই না। ঐ কেক কাটা আমাকে দিয়ে হবেনা বাপু। আমি কখনোই কেক কাটি নাই, কিছু কুসংস্কার আমার মাঝে আজো রয়ে গেছে, যদিও বড় হয়েছি শহরেই। এসবের পরিবর্তন হবেনা। অগত্যা নাহিনকে দিয়ে কাটানো হলো।

রাত ৯টায় এদিক ওদিক ঘোরাঘুরি। হাসি ঠাট্টা। সবাইকে বিদায় দিয়ে নির্ঝরকে বাড়ি পৌঁছে দিলাম। ও আমার খুব পুরনো বন্ধু। ওর বাড়ির সামনে মিনিট বিশ আড্ডা দিলাম দাঁড়িয়েই দাঁড়িয়েই। নির্ঝর কথাবার্তায় দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছে। আমার হাত ঝাকিয়ে বললো-
: তো হিমু সাহেব, মাল্টিপ্লাগ ত্যাগ করে এইবার থেকে সিঙ্গেল প্লাগ হয়ে যান।
: কি???
: জ্বি হ্যাঁ, রানা তাল মেলায়
: আমি আবার কবে থেকে মাল্টিপ্লাগ হলাম?
: আপনি জন্মথেকেই মাল্টিপ্লাগ, আর কতদিন মানুষকে কষ্ট দিবেন?
: হুমম আর কতদিন? রানা মুচকি হাসছে
: আমি যদি মাল্টিপ্লাগ হই, তবে রানা কি?
: আমি আবার কি করলাম? রানা অবাক হয়ে যায়!
: আমি না হয় বিয়ে করি নাই, মেয়েদের জ্বালঅই, আর তুমি? বিয়ের পর পরকিয়া!!! নির্ঝর এটা ঠিক তুমিই বলো?
: উহু ঠিক না (যাক বিষয়বস্তু অন্যদিকে ঘুরিয়ে দেয়া গেছে), নির্ঝর পন্ডিত সাজে, রানার উচিৎ না এসব করে বেড়ানো।
: আরে বাবা আমি আবার কি করলাম, রানা অভিমান দেখায়
: অ: কিছু করো নাই বুঝি? তা, ঐযে রাত দশটায় বিজয় স্মরনীতে কে জীবনের ঝুঁকি নিয়ে বনানী গেছিলো শুনি?
: থাক, থাক, নির্ঝর আমি যাই, রানা 'চাচা আপন প্রাণ বাঁচা' বলে পালাতে চাইছে
আমি নির্ঝরকে কিছুক্ষন বুকে জড়িয়ে থাকলাম। ছেলেটা খুবই ভালো। অতিরিক্ত ভালো। ওর নাক নিয়ে, ওর লাইফ ষ্টাইল নিয়ে এত্তো ক্ষেপাই কিচ্ছু মনে করেনা।

ফেরার পথে রাজিব বললো-
: 'কেউ-না' কেমন আছেরে? আমি মুখ বাঁকিয়ে বললাম-
: জানি নাহ।
: কি বলিস?
: যা সত্যি তাই বললাম
: আর তৃণা?
: তৃণা! এটা আবার কে?
: ঐযে চন্দ্রিমা!!!
: সেটার খবরতো তুই রাখবি :(
: যাই বলিস, তুই অন্য কাউকে ঠকা মেনে নিলাম, কিন্তু 'কেউ-না' কে ঠকাইস না।
: আরে ছেলে, তোর এতো দরদ কেন?
: দরদের ব্যাপার না, তাকে আমার খুব ভালো লেগেছে
: কি বলিস?
: এমন মেয়ে পাবিনা
: তোকে বলেছে? এই শুন এই আজাইরা প্রেম ট্রেম ছাড়াও দুনিয়াতে অনেক বিষয়বস্তু আছে। বাদ দেতো।
রাজিব মুখটা ছাইয়ের মত করে বললো- দোস্ত ঠিক হয়ে যা।
: জ্বালা দেখি, আমি বেঠিক কোথায়? অন্য কথা বল ব্যাটা, তোর অফিসের কি অবস্থা?
: ভালোই
: হুম

এখন বাসায়। মা'টাকে খুব মিস করছি। আর মিস করছি রাশেদকে। রাশেদ আমার ছোটবেলার বন্ধু। মারপিট করতে করতে বড় হয়েছি। গত দেড় মাস ধরে ওর সাথে আমার কথা বন্ধ হয়ে আছে। দুপুরে ফোন করে পায় নাই, রাজিবকে ফোন করে খুঁজেছে। জানি, আরো কিছুদিন পর, কলি/লাবনী বিরোধ দেখা দিলে ও আমাকে 'সরি' লিখে পাঠাবে। গাড়িটা বাড়ির সামনে দাঁড় করিয়ে বলবে বের হতে, তারপর কোলাকুলি, ঘুসাঘুসি, ঠেসাঠেসি, ইমোশন, পাগল ছেলে, আমার মতন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৭ রাত ২:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন বুনাচ্ছো

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:১৫


উম্মুখ চোখে কি দেখো
উম্মাদ মনে কিছু ভাবো
তোমার স্বার্থপরা ছাড়ো
দেখো সোনালি অতীত
কিংবা সম্প্রীতির অভয়
মাঠ-বলো বিচার করবে
বিবেকের কাঠগড়া দাঁড়িয়ে
স্বপ্ন বুনাচ্ছো বেশ ভালই;
ভাল কাজের প্রতিপক্ষ করো
কিন্তু রক্তাক্ত লাশ আর নয়;

২৫-৬-২৬
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×