দাদী বেশ বুড়ো, নব্বইয়ের উপরে বয়স। আমি একা মানুষ, মাঝে মাঝে এমন হয় যে আমার সাথে দাদীর মাসে একবারো দেখা সাক্ষাত হয়না। অনেক সময় আমি ঢাকাতেই থাকিনা। তখন তিনি জানিনা কোন অধিকার বলে মানুষকে বলে বেড়ান, আমি নাকি তার প্রতি যত্নবান নই। আমি তাকে দেখা হলেও জিজ্ঞাসা করিনা, 'কেমন আছেন দাদি, ভালো আছেন? আপনার শরীরের কি অবস্থা? আপনি সুস্থ্য আছেনতো? অমুক কেমন আছে? তেমুক বাড়ি ফেরেনি?'
কথাটা মিথ্যা না। সত্য। আমার আসলে এমন কখনো মনে হয়নি যে এসব বলার মত কোনো প্রশ্ন। আমিতো নিজের চোখে দেখছি তিনি কেমন আছেন।
সব উদাহরণ সব জায়গায় টেনে আনা উচিৎ হবেনা। তারপরো আমার এসবে কেমন যেন লাগে। ম্যাকা ম্যাকা। যদিও আমি এখন বেশ বুঝতে পারছি যে, এই ম্যাকা ম্যাকা চিন্তা করাটা আমার একটা বদ-চিন্তা। তারপরও মানুষ যদি আমাকে বুঝতে না পেরে অভিমানী হয় তখন ভাবি পৃথিবীটা আমার মত ভালোবাসা প্রতিবন্ধীদের জন্য বড়ই করুন।
ভাবি, আজ থেকে সব ভাবের অবসান ঘটালাম বুঝি। ভাবের কাম ভাব করুক, আমি কেন মিছামিছি কৈশোরে ঢেউ গুনি?
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৭ সকাল ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



