তো, যা বলছিলাম- আল্লাহ্ তায়ালা সব মোটা জিনিসপত্র মনে হয় শীতকালেই পৃথিবীতে পাঠান। তিনিতো বুদ্ধিমান! তাই জানেন কাদের কখন পাঠালে সুবিধা হয় এবং তিনি সব মোটকীদের ডিসেম্বর মাসেই বেছে বেছে পাঠালেন। আজ ডিসেম্বরের ১ তারিখ আইরিনের জন্মদিন গেল। অনেক রিকোয়েষ্ট করেও বেচারী আমাকে রাজী করাতে পারেনি। অথচ কোনো কথা নেই, বার্তা নেই আমি নির্দিষ্ট সময়ে তার ওখানে হাজির। কলেজের কিছু ফ্রেন্ড ওখানে ছিল। সময় ভালোই কাটলো। আমি তার জন্মদিনে কিছুই দিতে পারিনি। কারন তার ওখানে যাবার জন্য পর্যাপ্ত ভাড়া পকেটে থাকলেও আসার ভাড়া ছিল না। আমার দুঃখিত হবার কথা ছিল, কিন্তু হলাম না। কারন আমি জানি কখন- কি করতে হয়। এক্ষেত্রে আমি তার সাথে একটা ছোটখাট ঝগড়া বাধিয়ে ফেললাম। সানি'র দেয়া ফুলের তোড়াটা ভেঙ্গে চৌচির। আমি ভদ্র মানুষ। বেশিক্ষন বাজে কাজে লেগে থাকিনা এবং পরবর্তীকালে সানির সাথে আইরিনের যে ফাইটটা হলো তা খুব আমোদ করে উপভোগ করলাম। আমি সব সময় সুযোগের অপেক্ষায় থাকি এবং তা সাংঘাতিক ভাবে কাজে লাগানোর জন্য জোর চেষ্টা শুরু করে দেই। কারন বুদ্ধিমানদের জন্য সুযোগ একবারই আসে। এক্ষেত্রে আমি খুব ক্ষুধার্থ হয়ে নিজের প্লেট সাবারতো করলামই- উল্টো সানির অর্ধেক পোলাও নিমিষে পেটের ভেতর চালান করে দিলাম। সানি কিচ্ছু বললো না, শুধু কড়কড় করে আমার দিকে তাকিয়ে থাকলো। বেচারা... জানেনা- আমার চোখ ব্ল্যাকহোলের চেয়েও মারাত্দক।
আমি খুব আয়েস করে পাবলিকের কথাবার্তা শুনতে লাগলাম এবং সানির হঠাৎ রেগে যাবার ব্যাপারটা নিয়ে কিছুক্ষনের জন্য ভাবিত হলাম। তুইতো জানিস... মেয়েদের হাসি দেখলে আমি পটে যাই এবং এটাই যে পৃথিবী ধ্বংসের একমাত্র সম্ভাব্য কারন তাও ভালো করেই জানি। আর জানি বলেই কাউকে নিয়ে আমি দ্বিতীয়বার স্বপ্ন দেখিনা। আইরিনের সাথে আমার কথা-বার্তা কমানো উচিৎ এবং আমি তা ভালোভাবেই পারবো বলে আশা করছি। কারন নিজেকে আমার কিছুটা হলেও জিপসি মনে হয়।
বেচারা সানি... আমার কলেজের প্রিয় বন্ধু। শেষ পর্যন্ত তাকে রাখাই গেলনা। আইরিন কাকে যেন হাতে তুলে পোলাও খাওয়ালো আর তা দেখেই...। সানি বেরিয়ে গেল। পেছনে আমি। রাস্তা নেমে বললো- তুই দশ নাম্বার দিয়ে চলে যা, আমি ভেতর দিয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছি। কিছু বলার আগেই রিক্সায় উঠে চলেই গেল- অথচ আমার পকেটে একটা টাকাও নেই...!!! আমিও রিক্সায় চড়লাম এবং পল্লবী না গিয়ে ডাইরেক্ট রূপনগর রাশেদের বাড়ী। বাড়ী ফেরলাম- পকেটে আমার এখন ৯০ টাকা। শালা... সব জায়গায় জোর খাটাতে পারলেও রাশেদের অনুরোধের কাছে আমি আগুনের নিচের মোম! রাশেদ তুই এত ভালো কেন'রে? কিভাবে আমার প্রয়োজনগুলো তুই বুঝে ফেলিস ??????? -
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৭ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



