somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটলামি!

২২ শে মার্চ, ২০০৬ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

---> হ্যালো...
---< হেলেছি, এবার জলদি বলে ফেল। বেশিক্ষন হেলে থাকতে পারুম না, জরুরী কাজে ব্যস্ত আছি।
---> অ... ঠিক আছে এবার সোজা হ। তারপর বল, কি করছিস? নতুন কোনো গবেষণা?
---< নাহ্ ব্যাটা। সময় আছে নাকি? চোখের ব্যায়াম করতাছিলাম। কিন্তু আজ বেশি পাখি দেখা যাচ্ছে না।
---> হুম... নতুন মাতলামি! পাখি কই পাবিরে বেকুব? তোদের ওখানেতো বৃক্ষই নাই...!

---< আহা... আছে, আছে, তোরা দেখিস না... এই আরকি? দেখবি কিভাবে বল, তোদের কাছে তো আমার মত পাওয়ারফুল বাইনোকুলার নাই। দুঃখ করিস না, তুই আইসা পড়... তোরেও দেখামু... পাখিদের রঙ... শরীরের ভাঁজ... ক্যাটস ওয়াক... চুল শুকানো সাতরঙি রোদ্রু... জোস জোস ঐ তুই রাখ এবার; নতুন একটা কঠিন পাখি পাইছি... মনটা ভালো কইরা লই...

---> আজব চিড়িয়া? এই ব্যাটা ফোন কি তুই করেছিস নাকি...?
---< সরি দোস্ত, রাগ করিস না। মনটা ভালো না। মলি'র সাথে দিনকাল ভালো যাচ্ছে না।
---> ও তাহলে এই ব্যাপার, চিন্তা করিসনা এটাও আগেরগুলোর মত তেমনই একটা মৌসুমী মাকাল ফল। তুই যেমন- পাবিও তেমন। সহজে পাওতো, গায়ে লাগে না।
---< কি বলতে চাস, সোজাসুজি বইলা ফ্যালা। তোর কথার কোন দাম আছে নাকি যে মাইন্ড করুম।
---> লোল, তোর মাইন্ড আছে নাকি? ইয়াকুবের বাচ্চা আমার নাম্বার কাউকে দেস নাইতো?

---< তোর আর আমাদের পাড়ার নুনু পাগলার মাঝে কোনো তফাৎ নাই। তোর মোবাইল নাম্বার দিয়া নিজের প্রেস্টিজ পাংচার করুম? তুই আমারে এতই বেকুব ভাবিস?

---> হুম, তোর বাইনোকুলারে আসলেই পাওয়ার আছে। শুন ব্যাটা, কাল রাত 3.00টার দিকে একজন অপরিচিতা ফোন করে বললো-

হ্যালো এটা কি রং নাম্বার?
আমি ঘুম জড়ানো কণ্ঠে বললাম- নিশ্চয়ই তাই!
তাহলে রেখে দিলাম...

---< তারপর, তারপর কি হলো?
---> কি আর হবে, রেখে দিল। এদিকে আমি হাবুল হইয়া শুয়ে আছি। বাকী আধ ঘন্টা চোখে ঘুমই এলো না। ঘুম যখন এল, তখন আবার রিং। রাত 4.30মিনিটে বললো-

হ্যালো, এটা কি পাবনার মানসিক হাসপাতাল?
আমি দৃঢ় কন্ঠে বললাম- নিশ্চয়ই না!
সে বললো- ও, তাহলে রেখে দেই...

---< তারপর, তারপর কি বললি?
---> কি বলবোরে বেকুব, মুখ দিয়ে কিছু বের হওনের আগেইতো রেখে দিল...
---< আহারে... কিন্নরকন্ঠী ছিল বুঝি? হা হা হা। শুন টেনশন করিস না... আমি তোকে কিভাবে কথা কইতে হয় শিখায়া দিমু...
---> শালার ভাই, তোর মত লুই... (সেন্সর করা হইলো) নাকি আমি। তোর চেয়ে ভালোই কথা বলতে জানি। সেদিনের বৈরাগী, আসমানরে কয়- সখিনার ছাদ...!

---< আহা মুখ খারাপ করতে নাই, ব্লাড প্রেসার নাকি মাথায় উঠে যায়!
---> ক্যাবলার নাতি, ব্লাড প্রেসার মাথায় উঠে ক্যামনে?
---< চিনলি না, তোর প্রিয় বন্ধুকে আজও চিনতে পারলি না। তোকে টেস্ট করলাম। তাতে তুই পাশ করেছিস।
---> অ। ঠিক আছে। এবার ঝটপট বলে ফেল মলির কাহিনী, কি হয়েছিল?
---< আর বলিস না, মেয়েটা ম্যাদামারা। প্রথম যেদিন দেখলাম- সেদিন মনে হলো- সুচিত্রা সেন। এখন সে ভুল ভেঙ্গেছে। ওটাকে কুচিত্রা বললে ভুল হবে। কু কু কু...।

---> কাহিনি জটিল... কিভাবে কাট পেষ্ট করলি? তুইও যেমন; কিছু করিস নাইতো? আই মিন, প্রেমটা কেমন ছিল- ছোঁয়াছুঁই খেলা খেলিসনিতো?
---< হে হে হে তা আর বলতে, কয়েকবার সাইবারে নিয়ে গেছিলাম। দুইবার বোটানিতে। আর বার কয়েক বুদ্ধিজীবিতে।
---> তোর যা রুচি, কবরস্থানে কেউ ডেটিং মারে?
---< মারে মারে, মনে রাখিস- মরা মানুষরা প্রেমের ডাঙ্গুলী খেলায় বাঁধা দিতে আসে না।
---> আসল কথাতো বললি না, কিভাবে কেটেছিস?
---< কাটিনিতো, খোদ নিজেই কেটে বেরিয়ে গেছে। আমাকে দুইদিন দুই জনের সাথে দেখে একদিন ওয়ার্নিং দিলো- নো মোর ফষ্টিনষ্টি উইথ দেম।

---> তারপর তুই কি করলি?
---< ঐ দুইজনকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়ে করা শুরু করলাম... হা হা হা।
---> তোর উপর মেয়েদের বদ-দোয়ার গজব পড়বো দেখে নিস। সময় থাকতে নিজেকে সামাল দে।
---< যা যা, জ্ঞান দিতে আছিস না...
---> ক্যা এখন ভালো লাগছে না। শয়তান যখন নরকে তোর পাঁচায় গরম শিক দিয়া গুতা দিবো, তখন বেরিয়ে যাবে তোর সব ফষ্টিনষ্টি...
---< ঐ ব্যাটা মুখটা বন্ধ করবি, নাকি রেখে দেব? খোদা কোন পাগলের পাল্লায় ফ্যালাইলা?
---> খোদাকে ডাকিস না, শয়তানকে ডাক। খোদাতো তোকে ছেঁকা দিব না, দিব ইবলিশ শয়তানে।

ওপাশ থেকে টু টু শব্দ ভেসে এল। আমি মুশকি হেসে আয়েশ করে মানুষ দেখতে লাগলাম। কেউ দেখে পাখি, কেউ মানুষ...। দৃষ্টিভঙ্গির বিচিত্র রঙ...।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×