somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটলো ...............

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে ৪৫ বছর আগের কথা যখন ১৯৭১ সালের ২৫শে মার্চ ভয়াল কাল রাত্র।যে রাতে পাকিস্তানী বর্বর বাহিনীর প্রথম আক্রমণ করে রাজারবাগ পুলিশ লাইন। তারা মনে করে ছিলো যে, যদি পুলিশকে থামানো যায় তাহলে এদেশের মুক্তিকামী জনগন আর মাথা তুলে দাড়াতে পারবে না। তারা তখন অর্তকিতভাবে কাউকে না বুজতে দিয়ে কুকুরের মতো গুলি করে এদেশের পুলিশ বাহিনীর উপর। শুধু জানতেন এ দেশের কিছু আমলা ও দেশ দ্রোহী নরপিশাচগন।
সেই রাতেই একজন সিপাহী রাজার পুলিশ লাইনে দুইজন পুলিশ সদস্য সবে মাত্র ডিউটি শেষ করে ব্যারাকের বাইরে বেরিয়ে ছিলো চা ও নাস্তা খাওয়ার উদ্দেশ্যে । খুব কাছ থেকে দেখলো তাদের বর্বরতা। কিছুই বুজার মতো ছিলো না ঐ সময়। তাদের ই একজন সিপাহী আবুল কাশেম,যার বাড়ী কুমিল্লা জেলার হোমনা উপজেলার রামপুর গ্রামে। আর ব্যারাকে না ডুকে কিছু মুক্তিকামী পুলিশ সদস্যদের নিয়ে ছুটে চলে যান ভারতের উদ্দেশ্যে। ইচ্ছা ছিলো তাদের বিরুদ্ধে লড়ে দেশকে মুক্ত করার। যেই কথা সেই কাজ। চলে ও গেলেন বাড়ীর কাউকে না জানিয়ে। তার মাথায় ছিলো না যে তার ঘরে নব্য বিবাহিত স্ত্রী ও ৬মাসের ছোট বাচ্ছার কথা। শুধূ মাথায় ছিলো দেশকে স্বাধীন করার। গেলেন যুদ্ধ করতে । অবশেষে তিনি যুদ্ধ ক্ষেত্রে শহীদ হন পাকিস্থানীদের তাজা বুলেটের আঘাতে। যুদ্ধ শেষে যখন দেশ বিজয় লাভ করে তখন সাথে থাকা কিছু মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শোনা যায় তিনি শহীদ হয়েছেন। তখন থেকে খোজাখুজি শুরু হয় তার সমাধিস্থল।
যখন খুজতে খুজতে সবাই ক্লা্ন্ত তখন ই একটি উড়ো ফোন এলো যে কসবার কোল্লা পাথরে স্থাপিত শহীদের সমাধিস্থলে আবুল কাশেম নামে হোমনা একটি সমাধি আছে। গত ১৭ই ফেব্রয়ারী পরিবারের সদস্যগন গিয়ে দেখে আসলো । পরিবারের ভাই,বোন ও সন্তাদের মনে একটাই সান্তনার বানী অন্তত কবরটি তো পাওয়া গেলো। সন্তানের আক্ষেপ বছর খানেক পূর্বে তার মা মারা গেছে তিনি কবরটি দেখে যেতে পারলেন না।
কবর নিয়ে শুরু হয় আরেক নাটক। কবর টি আরেকজন দাবী করে কিন্তু দায়িত্বে থাকা ব্যক্তি বলেন তার বাড়ী হোমনা থানায়,তিনি ছিলেন পুলিশ। কিন্তু যে ব্যক্তি দাবী করছে তার বাড়ী ছিলো তৎকালীন দাউদকান্দি উপজেলায় বর্তমানে তিতাস উপজেলা। কিন্তু তিনি বলেন উনার কোন ব্যক্তি সন্ধান না করাতে তারা তাদের নামে দিয়ে দিয়েছে। এখন কিছু আইনি জটিলতা পোহাতে হবে ।

সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×