somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে এই প্রথম জিরা চাষ......।

০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই প্রথম দেশের কুমিল্লা জেলার হোমনায় পরিক্ষামূলক জিরা চাষ
কামরুল হাছান-হোমনা (কুমিল্লা)

অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। হোমনা উপজেলার সৌদি প্রবাস ফেরত যুবক আবুল হোসেন ইরানের এক বন্ধুর কাছ থেকে ইরানি জিরার বীজ সংগ্রহ করেন এবং তা তার নিজের জমিতে বপন করেন।গত ১৭-০৩-২০১৭ইং তারিখে কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের মহা পরিচালকসহ কর্মকর্তাগণ পরিদর্শন করেন। জিরা ক্ষেতের পাশে খোলা মাঠে এ উপলক্ষে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা কৃষি স্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক যুগল পদ মহোদয় সভাপতিত্ব করেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অদিধপ্তরের মহা পরিচালক
কৃষিবিদ মনজুরুল হান্নান। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অদিধপ্তরের সরেজমিন উইংএর পরিচালক কৃষি বিদ চৈতন্য কুমার দাস, হর্টিকালচার উইং এর পরিচালক কুদরত-ই-গণি, হোমনা কৃষি ইন্সটিটিউটের প্রিন্সিপাল দিলরুবা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো. আজিজুর রহমান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ব্রাহ্মনবাড়িয়া জেলা কৃষি উপ পরিচালক আবু নাসের ও জিরা চাষী আলমগীর মিয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অদিধপ্তর হেডকোয়ার্টারের উপ পরিচালক অঞ্জন বড়–য়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শাহিনুল ইসলাম, উপ পরিচালক (পিপি) জয়নুল আবেদীন, হোমনা উপজেলা এটিআই চীফ ইন্সট্রাক্টর ড. আব্দুল মান্নান প্রমূখ। বক্তরা সমাবেশে জিরা চাষে কৃষক আলমগীরের উৎসাহ উদ্দিপনার কথা তুলে ধরে অন্যান্য কৃষককেও এতে উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। বাংলাদেশের আবহাওয়া সকল ফসল ফলানোই সম্ভব। বিশেষ করে এই অঞ্চলে জিরা চাষে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাতে অত্যন্ত মূল্যবান ও বিদেশী মশলার ওপর থেকে নির্ভরশীলতা অনেক কমিয়ে আনতে সক্ষম হবে যদি সঠিক জিরা হিসেবে এই ফসলটি উৎপন্ন হয়। কৃষিতেও ঘটবে বিপ্লব। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কেবল কৃষকের ফলানো সোনার ফসলের কারণেই।

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×