বিজয় হয়েছে ক্ষত!
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশু মরেছে মায়ের পেটে,
কিশোরী সন্ধ্যায় নিয়েছে ফাঁসি।
দশ টাকার পতাকা কিনে
বলা সহজ-দেশ তোমায় ভালোবাসি!
কলম ভেঙ্গেছে চাপাতি খেয়ে,
রক্ত ঝরেছে কতো।
আমরা সবাই মরে গেছি স্যার,
বিজয় হয়েছে ক্ষত!
বন গিলছে বাঘের মাসি,
তিস্তাতে নেই জল।
রানা প্লাজার আহত শ্রমিক?
হ্যালো, মাইকে অনুভূতি একটু বল!
পত্রিকাতে খুন ধর্ষণ কেলেঙ্কারির,
নিত্য খবর ছাপে,
আমার ছেলে যাচ্ছে বিলেত,
আমার কি যায় আসে তাতে।
মাসে মাসে নতুন ইস্যু,
চায়ের কাপে ঝড়!
দিন ফুরালে ইস্যুর চাপে,
একে অপরের পর!
বছর ঘুরে ১৬ আসে,
বিজয় আসে ঘরে।
পতাকা এখন ডুকরে কাঁদে,
কোটি নষ্টের ভীড়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন