আজ ছিল আমার 'বাবা-মা'এর বিয়ের দিন । দিনটি আমার বাবা-মা এর জন্য যেমন খুব গুরুত্বপূর্ণ তেমনি আমাদের পরিবারের সবার জন্যই । আমরা ভাই-বোনেরা আমাদের বাবা-মা এর বিয়ের গল্প আমার মায়ের কাছে অসংখ্যবার শুনেছি । কিন্তু যতবারই শুনি ততবারই মনে হয় কোন একটি জায়গা বাদ পড়েছে, সেটা আবার শুনতে হবে । শুনতে শুনতে এরকম হয়েছে যে এখন আমার মনে হয় সব কিছু আমার চোখের সামনেই হয়েছে, আমি তাদের বিয়েতে অংশগ্রহণ করেছি ।
প্রকৃতি মানুষকে তাদের প্রিয় দিনগুলো মনে করিয়ে দেয় । এতগুলো বছরে আমার বাবা-মা এর কত দুংখ, কত আনন্দ, কত হাসি, কত কান্না, কত স্মৃতি রয়ে গেছে । মানুষের স্মৃতি থেকে তা মুছে গেলেও প্রকৃতি এটাকে হাজার বছর নিজের মাঝে ধরে রাখে । তাই হয়তো আমারএই ভালোবাসাও কোন এক অজানা মাধ্যমে, অজানা উপায়ে আমার বাবার কাছে পৌঁছে যাবে ।
''................ তোমাদের এই স্মরণীয় দিনে... তোমাদের জন্য শুভেচ্ছা, আমরা তোমাদের কাছে ঋণী, আমরা তোমাদের দু'জনকেই ভালোবাসি অনেক বেশি ...............''
তোমাদের এই আনন্দের দিনে আমার অনে.....ক অনে..........ক শ্রদ্ধা এবং সারা জীবনের সব ভালোবাসা শুধু তোমাদের জন্যই । ভালো থেকো তোমরা, যে যেখানেই থাকো ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



