আধুনিক বিজ্ঞান 1970 সালে কোরআনে বর্ণিত সৌর বিলয় ধারণা পেয়েছে । জেনেছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সূর্য ধ্বংসের যাবতীয় তথ্যাবলী । যা কোরআনের সত্যতা প্রমাণে একটি শক্তিশালী মাধ্যম । কোরআনে বর্ণিত সৌর বিলয় প্রাসঙ্গিক তথ্যের যেহেতু সূর্য নিষ্প্রভ হওয়ার এবং সংকুচিত হওয়ার দুটি বর্ণনাই রয়েছে, সেহেতু এখানে দুটি ভাগে বিজ্ঞানের তথ্যকে বিভক্ত করা হবে ।
অত্যুওপ্ত সূর্যে প্রতি নিয়ত ঘটে চলেছে অবিশ্বাস্য নিউক্লিয় বিক্রিয়া । মহাকর্ষগত টানের ফলে সূর্যের গ্যাস কণিকাগুলো প্রবলবেগে ছুটে চলার সময় কণিকায় কণিকায় সংঘর্ষঘটে প্রচন্ড উওাপের সৃষ্টি হয় । আবার এই উওাপের ফলেই ফিউশন বা সংশ্লেষণ প্রক্রিয়ায় হাইড্রোজেন নিউক্লিয়াস একীভূত হয়ে হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হয় । এই প্রক্রিয়ায় 4টিহাইড্রোজেন নিউক্লিয়াস থেকে তৈরি হয় একটি হিলিয়াম নিউক্লিয়াস । এই নিউক্লিয় রূপান্তরের সময় কিছু পরিমাণ বস্তু হারিয়ে যায় । যেমন, 1 কিলোগ্রাম হাইড্রোজেন থেকে 992 গ্রাম হিলিয়াম তৈরি হয় । বাকি যে 8 গ্রাম বস্তু হারিয়ে যায় তা শক্তিতে রূপান্তরিত হয় ।
তথ্য সহযোগিতায়: 1. the Bible, the Quran and science. written by Dr. Maurice Bucaille.
2. জগৎ মহাজগৎ- জর্জ গ্যামো ।
চলবে>>>
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৬ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




