সব কিছু অসহ্য লাগতেছে । কোথাও কোন শান্তি নাই । শুধু অশান্তিআর অশান্তি । এই অশান্তি থেকে মুক্তি চাই । নিজের মত থাকার স্বাধীনতা চাই । নিজের প্রাপ্য সম্মান ফেরত চাই । নিরপেক্ষ থাকার স্বাধীনতা চাই । জানি কেউ আমাকে এসব দিয়ে দিবে না। যা আমার তা আমাকেই অর্জন করতে হবে ।
আমি খুব সামান্য সাধারণ একজন মানুষ । দেশ নিয়ে, জাতি নিয়ে বড় বড় কথা বলার মত এত পন্ডিত আমি নই । এখন থেকে এসব নিয়ে আর কথা বলবো না । এ নিয়ে কোন মাথা ব্যথাও থাকবে না । অযথা এত কথা বলে তো লাভ নাই । কাজে কর্মে না করে শুধু মুখের কথায় কিছু হয় না । হবেও না । শুধু শুধু ঝগড়া করে কেন নিজের সময় নষ্ট করবেন? আমাদের এই তর্ক- বিতর্ক এই দেশের উন্নতিতে কোন কাজে আসবে না । বরং আমাদের সবার এক হয়ে সব বিভেদ ভুলে, একে অন্নকে দোষারোপ করা ভুলে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কাজ করা উচিত । নিজেদের মাঝে শালিনতাবোধ থাকা উচিত । ভাষায় শোভনতা থাকা উচিত । আসুন আমরা সবাই মানবিকতাবোধ গড়ে তুলি । সবাই এক হয়ে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করি । সব বিভেদ ভুলে যাই । সব লড়াই ভুলে যাই । হৃদয় দিয়ে শুধু এই দেশের, এই মাটির সৌন্দর্যকে উপলব্ধি করি । আসুন আমরা এক হয়ে কাজ করি । এই তো আমি দেখতে পারছি পৃথিবীতে, এই বাংলাদেশে কোথাও কোন দুঃখ নেই, শুধু শান্তি, শান্তি আর শান্তি ।
যারা আমাকে সমর্থন করেছেন তাদেরকে ধন্যবাদ । যারা আমাকে তীরষ্কার করেছেন তাদেরকেও ধন্যবাদ । ধন্যবাদ সবাইকে ।।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৬ সকাল ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




