somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমা এবং আমি ...

০৪ ঠা এপ্রিল, ২০০৬ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মলির আমন্ত্রনে ভূত থেকে ভূতে অংশগ্রহণ ।

সিনেমা দেখা নিয়ে আমার বেশ কিছু স্মৃতি আছে । খুব ছেলেবেলায় আমি সিনেমার এতই ভক্ত ছিলাম যে, খাওয়া নিয়ে বিরক্ত করতাম বলে আমার মা খাবার নিয়ে পিছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একসময় কোন একটি সিনেমা ছেড়ে দিয়ে ভুলিয়ে ভালিয়ে খাবার গিলাতো । যখন বয়স তিন কি চার তখন মিঠুনের একটা সিনেমা অনেক দেখতাম । নামটা মনে নেই । ঐ সিনেমার ''হাতি রাজা হাতি রাজা জালদি সে চালো ........'' গানটা না দেখতে দিলেই কান্নাকাটি শুরু করে দিতাম । তখন বাধ্য হয়েই আমার ভাইয়া ও আপু শুধুমাএ কান্না থামাবার জন্যই ঐ এক গান হাজারবার গিলতে হত । তারপরে অভিতাভের ও একটা সিনেমা খুব দেখতাম । সম্ভবত ওটা বানরদের নিয়ে ছিল । 'ডন টু' (দুই বদ মাস্তানের কাহিনী) দেখে আমি সম্ভবত অনেক লাফঝাপও দিয়েছি ।
এগুলো ছিলো একেবারে অবুঝ বয়সের ভালোলাগা । মনে আছে, তখন আমি একটু বড়, সাত কি আট । বিটিভি তে 'রামের সুমতি' দেখে আমার সে কি কান্না । বালক রামের কষ্ট দেখে অনেক কষ্ট পেয়েছিলাম । অনবরত চোখ দিয়ে পানি ঝড়ছিল । তখন আমার কান্না বন্ধ করার আর কোন উপায় না পেয়ে টিভি ই বন্ধ করে দেয়া হয়েছিলো । মনে হলে এখনো হাসি পায় ।
একইরকম ভাবে দিব্বা ভারতীয় সব কটা সিনেমা গিলেছি । হয়তো শিশু বয়সেই এই মেয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম !!!
ভালো লেগেছিল এরকম অনেক সিনেমাই ছিল । যেমন, হীরক রাজার দেশে, গুপিগাইন বাঘা বাইন অনেকবার দেখেছি । এখনো ঠিক একইরকম ভালোলাগা নিয়ে দেখি ।
সত্যিকার অর্থে ভালো সিনেমা কি তা বুঝতে হয়েছিল থ্রি/ফোরে পড়ার সময় । তখন বিটিভি তে নিয়মিত ইরানি সিনেমা বাংলায় ডাবিং করে দেখাতো । প্রত্যেক শনিবার খুব ভালো কাটতো । সেই সময় আমি ভাবতাম যে ইরানিরা বেশি কথা বলে । বিশেষত মহিলারা । যদিও একটারও নাম মনে নেই কিন্তু সব গুলোই ভালো লেগেছিল ।
ঈসা ( আ: ) এর ধর্ম প্রচার নিয়ে একটা দেখায় প্রতি বছরই দেখি । নামটা মনে নেই । দেখতে ভালোই লাগে ।
কিন্তু ক্লাশ 9/10 এ উঠার পর আমি এ পর্যন্ত আগ্রহ নিয়ে খুব কম সিনেমাই দেখেছি । ছোটবেলার ভালোলাটা এসবের উপর থেকে উঠে গেছে ।
ভালোলেগেছে এরকম বেশকিছু বাংলা সিনেমা আছে । যেমন-
1.রামের সুমতি
2.হীরক রাজার দেশে
3.গুপিগাইন বাঘা বাইন
4.জীবন থেকে নেয়া (প্রতিবছরই দেখি, এখনো ভালোই লাগে)
5.আবার তোরা মানুষ হ
6.শঙ্ক্ষনীল কারাগার
7.দূরত্ব
8.শ্রাবন মেঘের দিন
9. হাজার বছর ধরে (পিচ্চির পরীক্ষায় কাজে লাগবে বলে সাথে বসে দেখতে হয়েছে । ভালো লেগেছে)

আরো কয়েকটা আছে । নাম মনে নাই । 'ব্যাচেলর' সিনেমাটা খুব আগ্রহ নিয়ে দেখতে গিয়েছিলাম । পুরা 3টা ঘন্টাই মাটি । আমার কাছে ভালো লাগে নাই । যতটা প্রচার করেছে তার কিছুই না । 'রং নাম্বার' ও একিরকম, তেমন ভালো লাগে নাই ।

ইরানি যেসব সিনেমা দেখেছিলাম তার সব গুলোই ভালো লেগেছিল । যদিও একটারও নাম মনে নাই । অন্ধ দুটা ছেলেমেয়েকে নিয়ে একটা দেখেছিলাম । খুব মন খারাপ হয়েছিল ।

হিন্দী:
1. দিল সে (আমার ভালো লাগা সিনেমার বেশিরভাগই আপু/ভাইয়ার দেখাদেখি হয়েছে । দিল সে আমি প্রথম দেখেছি যখন ওরা 5মবার রিপিট করছিল । স্বভাবতই ওদের ভালোলেগেছে বলেই আমারও অসম্ভব ভালো লেগেছে )
2. ভাসতাব (ভাইয়ার দেখছিল, খুব বিরক্ত হয়েছিলাম যে এসব মারামারি মাকর্া সিনেমাও মানুষ দেখে নাকি । পরে সবটুকু দেখে শেষ অংশে এসে দেখি আমি কাঁদতেছি । এরপর কয়েকবারই দেখেছি )
3. কোম্পানি (এটাও ভাইয়ার জন্যই দেখেছিলাম)
4. ব্ল্যাক (নিজের আগ্রহেই দেখেছি, ভালো লেগেছে)
5. দিলওয়ালে দুলহানিয় লেজায়েঙ্গে (সবাই মিলে অনেকবার দেখেছি । আরো কয়েকবার দেখতেও খারাপ লাগবে না )
6. বেন্ড ইট লাইক বেকহাম ( হিন্দি, ইংরেজি দুটাই দেখছিলাম, ভালো লাগছে)
আরো কয়েকটা আছে । দেখতে নিলে হয়তো নাম মনে হবে ।

ইংরেজি:
খুব বেশি একটা দেখি নাই । হাতে গোনা যে কয়টা দেখেছি সেটাও ভাই-বোনদের কল্যাণে । নিজের আগ্রহ থেকে দেখতে গিয়েছি সেটা খুব কমই হয়েছে ।
1. স্টুয়ার্ড লিটল (অসম্ভব ভবালো লাগা)
2. বেবিস ডে আউট (বাচ্চাদেরই হোক আর যাই হোক, আমার ভালো লেগেছে)
3. সেরেন্ডিপিটি (আমার আপুর ধারনা ওর এটা অসম্ভব ভালো লেগেছে বলেই আমারও ভালো লেগেছে, হতে পারে এটা হওয়া অসম্ভব না!!!)
4. শ্রেক (পিচ্চিটা 100বার দেখে এই জন্য দেখা হইছে, ভালো লাগেছে)
5. এ বিউটুফুল মাইন্ড (আপুর সাথে কয়েকবার দেখে ভালো লেগেছে)
6. লরেনস অব এ্যারাবিয়া (এটাও ভাইয়া আপুর জন্যই দেখা হইছে)
7. প্রাইড এন্ড প্রিজুডিস (আপুর পছন্দের । আমি যেহেতু তার সাথে দেখেছি তাই আমারও পছন্দের )
8. গ্লাডিয়েটর (এটারও একই অবস্থা... আপুর পছন্দ তাই আমারও)

ভূতের ভয়ের কয়েকটা ভালো লাগছিল । কিন্তু একটারও নাম মনে নাই ।
'ব্রুস অব অলমাইটি' অনেকবার অনেক জায়গায় অসংখ্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দেখে শেষ করার চেষ্টা করেছি । কিন্তু এখনো পারি নাই । শত কমেডি থাকা সত্বেও সম্ভবত জিম ক্যারি কে আমি অপছন্দ করি না বলেই আমার ভালো লাগে নাই । এটা যে পুরাটা দেখে শেষ করতে পারবো, সেই সম্ভাবনাও নাই ।

সর্বশেষ ম্যাট্রিক্স-3 দেখলাম আর ইয়াহান (হিন্দি) দেখলাম ।

আমি নিচের 5জন ব্লগারকে ভূত থেকে ভূতে অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানাচ্ছি...
কাশফুল

1. বাউন্ডুলে
2. কালপুরুষ
3. ধানসিঁড়ি
4. ঝড়ো হাওয়া
5. কাশফুল ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৬ ভোর ৫:৪২
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

=দূরের পাহাড় ডাকছে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:০৯


তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।

যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?

মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

×