somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুটির কারিগর থেকে শব্দের কারিগর

২৫ শে মে, ২০২১ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সে সময় বাংলা কবিতা এবং সাহিত্য ছিল সমাজের উচুতলার এলিট শ্রেণীর জন্য। কবিতা কিংবা সাহিত্যে সমাজের নিচু শ্রেণীদের ঠায় ছিল না। মুসলমান সমাজের অভিযোগ ছিলো রবীন্দ্রনাথ ও সমসাময়িক কবি-সাহিত্যিকরা হিন্দুদের প্রাধান্য দিয়ে লিখছেন। প্রতিটি সাহিত্যে হিন্দুয়ানী শব্দ ও সংস্কৃতির জয়জয়কার, তাই একটা সময় পর গিয়ে মুসলমানদের মধ্যে এ কারণে রবীন্দ্রনাথ কেও বয়কটের রব উঠলো। বাংলা সাহিত্য ও কবিতা হয়তো বাংলার মুসলমান ও নিচু শ্রেণীদের থেকে বিভক্ত হয়েই যেতো, যদি না রুটির দোকানের চুলা থেকে ‘দুখু মিয়া’ নামের ঝাকড়া চুলের আস্ত একটা ধূমকেতুর সৃষ্টি না হতো!

দরিদ্র মুসলিম পরিবারে জন্ম নেওয়া দুখু মিয়া সাহিত্য কে সমাজের উচুতলা থেকে টেনে নিচে নামিয়ে আনলেন। সাহিত্য কে ছড়িয়ে দিলেন লেটো দলের বাদক হয়ে, রেলগার্ডের খানসামা হয়ে, বিশ্বযুদ্ধের সৈনিক হয়ে, ব্রিটিশবিরোধী আন্দোলনে, গীতিকার-গল্পকার-সুরকার হয়ে, কারারুদ্ধ বন্দী হয়ে, শাসকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক হয়ে। কখনো তিনি গান গেয়েছেন, কখনো পত্রিকা সম্পাদনা করেছেন, কখনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছেন। নজরুল ছিলেন ওই সময়কার প্রথম বাঙ্গালী, যে ক্ষমতাবান আর সমাজের উচুশ্রেণীর তেল দেওয়া নতজানু সাহিত্য কে ভেঙ্গে নতুন এক সবল, শক্ত ও বিদ্রোহী রুপ দিয়েছিলেন।

নজরুল তার শিকড় কে ভুলেননি কখনোই। সমাজের সব ধরণের মানুষের সাথে তিনি মিশেছিলেন। আর তাই হ্যারিসন স্ট্রিটের রিকশাওয়ালাকে তিনি বলেছিলেন – “এ্যাই তুই তো অনেককেই নিয়ে যাস রিক্সায় টেনে। ঠিক আছে আজ তুই রিক্সায় বোস আর আমি তোকে টেনে নিয়ে যাই”। নজরুল শুধু রিকশাওয়ালা কে টেনেই ক্ষান্ত হননি। কুলি, মজুর, মুচি, মেথর, কৃষক, তাঁতি, জেলে সহ সমাজে বসবাসকারী সব ধরণের জনগোষ্ঠীকে টেনে নিয়ে এসেছেন বাংলা অভিজাত সাহিত্যের অন্দরমহলে। হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ সহ সবাইকে নিয়ে তৎকালীন সাহিত্যবিভক্ত বাংলায় সৃষ্টি করেছেন সাম্যবাদ। রবীন্দ্রসৃষ্ট বিশাল সাম্রাজ্যের পাশেই নতুন এক ‘স্বতন্ত্র’ সাম্রাজ্য গড়ে তুলেছেন। যে সাম্রাজের নাম “নজরুল”।

আমাদের সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, বেদনার কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি!

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২১ দুপুর ২:১৪
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×