বসন্ত আসিয়াছে দ্বারে
বহিতেছে বাতাস দখিন ধারে
ফুটিতেছে কলি
নাচিতেছে অলি
কাননে আম্র মঞ্জুরী
পাখিরা উঠিছে গুঞ্জরী
গাছের সবুজ পাতায় কী আছে মায়া
কি যেন বলিতে চায় ,
আমার মন কী জানি ,কেন যে আকুলায়
নির্বাক চোখে শুধু পাতাদের দিকে চায় !
শিমূল ,পলাশ, মহুয়ার বনে
এতো রূপ কে তুমি ছড়ালে ?
উচাটন মন থাকে না যে ঘরে !
বসন্ত আসিয়াছে জিয়ন কাঠি নিয়া
তাই মরা গাছে ফুল গেল ফুটিয়া ,
আর -
১০ মাসের বিরহ ভুলিয়া
বোকা কোকিল উঠিল ডাকিয়া
কুহু কুহু রব শুনিয়া
কোকিলার হিয়া উঠিল কাঁপিয়া
দুজনের প্রেমে এ ধরা
হয়ে গেলো প্রেমের দরিয়া
এ বসুধা হইল প্রেমরো মঞ্চ
তোমার তরে আমার এ মালঞ্চ
তুমি লও হে প্রিয় ,
মোরে আপন করিয়া
সময় যে যায় বহিয়া !
কোকিলার আকুল আবেদন বসন্তের দ্বারে
থাকো এ ধরায় চিরতরে ,চির আপন হইয়া !
আকাশে বাতাসে সুখেরো রেনু
রাখাল তাই বাজাইলো ধেনু ।
উত্তরের দুয়ার বন্ধ করিয়া
দখিনের দুয়ার দিলাম খুলিয়া,
ফাগুনের আগুনে জাগিল হিয়া
দখিনা পবন আমার দুঃখ দিল মুছিয়া।
শীতের দাপট যাহারে নিঃস্ব করিলো
বসন্তের পরশে তাহার দুহাত ভরিলো !
কে সাজালে বন কুঞ্জ ;
ধরার রুপে যেন আগুন লাগিল
এই আগুনে সকলে পুড়িল
হায় ,কেউ নিভাতে না গেল !

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


