আমি মানুষ হলে ও পুরোটা মানুষ না !
আমি কখনও ধূধূ বালুচর
কখনও ফসলের স্বপ্নডাঙা
কখনও নীল আকাশ
কখনও মেঘে ঢাকা ,
কখনও সবুজ ঘাস
কখনও শিশির ফোঁটা ,
কখনও শিউলি ফুল
কখনও হলুদ বোঁটা।
আমি কখনও পাহাড়
কখনও সমতলের
ক্ষুদ্র বালি কণা
কখনও পাহাড়ি ঝরণা
অবিরাম ছুটে চলা ।
আমি কখনও স্রোতস্বিনী নদী
আমার তরী কখনও ভাসে তীরে
কখনও হারায় নিরুদ্দেশের তরে ,
আমি সন্যাসিনী এক ,ছন্নছাড়া
জ্যোৎস্না রাতের অমোঘ মায়া
আমায় করে ঘরছাড়া !
আমি কখনও উড়ে বেড়াই
মেঘেদের দলে
কখনও নদীর কুলে ,
আমার স্বপ্ন গুলো ইচ্ছে ঘুড়ির মত
উড়ে উড়ে বেড়ায়
হঠাৎ আবার চুপসে গিয়ে
হাওয়ায় মিশে যায় ।
আমি কখনও লাখপতি
কখনও ঘুমাই ছেঁড়া কাঁথায় ।
আমি হলাম আপন বর্ণচোরা
আমি যে পাত্রে থাকি
সে রূপ করি চুরি ।
আমি কালবৈশাখীর কৃষ্ণচূড়া ,
ঝড়ের কাছে হার মানি না
ভেঙে গিয়ে নিজেকে আবার গড়ি
আমি কখনও আগ্নেগিড়ি
জ্বলে জ্বলে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ি ।
আমার মনের নাটাই খুঁজি
তাই যাযাবরের বেশে আমি
এতি উতি ঘুরি ,
মন পেয়েছি নাটাই পাইনি
অদৃশ্য সুতোর টানে ;
কে যে আমায় টানে !
আমার এক -ই অঙ্গে এতো রূপ
সইতে যে না পারি ,
আমি কার কাছে যে বলি ,
আমি কি কোন রঙ খেলার হোলি ?

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




