ফাল্গুনে কাল বৈশাখী চাইনে
বইবে দক্ষিনা হাওয়া
হঠাত বৃষ্টি হলে মন্দ না
যেথায় প্রেম লীলা চলে অনুক্ষণ
সেথায় একটা বৃষ্টিরধারা সময়ের দাবী মেটায়
পলাশ ,শিমুল বনে ফাগুনের আগুনধারা
পুড়ে যাওয়া রূপের ছটা ভিন্নতা পায়
পাতার 'পরে সেঁটে থাকা শীতের বালি ধুয়ে মুছে যায়
ধরার বুক জীবন্ত ,সবুজ আর প্রাণবন্ত হয়
বসন্তের যৌবনের ফুল তখন ষোলআনা-ই ফুটে ।
গাছে গাছে সোহাগী সবুজ স্নাতপাতা
প্রেমের তৃষা জাগায়
ফুটন্ত ফুলে বৃষ্টির ফোঁটা
যেন প্রেমের কণা
উদ্বেলিত প্রজাপতির ডানা ,
বৃষ্টি ভেজা শিরশিরে হৈমন্তী বাতাস
শিহরণ প্রানে জাগা্য় ,
একের ভিতর অনেক পেলে
তৃপ্তি পাওয়া যায় ।।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


