somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামান্য দুঃখের ফিরিস্তি

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরবানী -প্রিয় জিনিস উৎসর্গ করার আদেশ
বাবার প্রিয় সন্তান কে কুরবানী করবার জন্য
তৈরি হলেন বাবা ,
চোখ বেঁধে তৈরি ছুড়ি হাতে
নিমিষে কুরবানী শেষ !
চোখ খোলে বাবা দেখলেন
-ছেলে নয় ,দুম্বা হল কুরবানী
এটি বিধাতার অভিলাষ
-পরীক্ষা দিয়েছেন নবী !

এটি ইসলামের প্রথম কুরবানী
আমাকে ও দেয়া হয়েছে কুরবানী !

আমার বাবার প্রিয় সন্তান ছিলাম
আমি বলেছিলাম -হউক না আমি রাজি
যদি তোমরা হও খুশি !

আমাকে বিয়ে দিলেন বাবা
আমি মেনে নিলাম
মা ছিলেন না রাজি
বলেছিলেন -আমার পুতুলের মত মেয়েটা ......

যখন আমি ছিলাম না রাজি
বাবা বলেছিলেন -হাতের লক্ষ্মী ,পায়ে ঠেলে দিচ্ছি !
ভয় পেয়ে বাবার কথা মেনে নিয়েছি !
হলুদ, মেহেদী হয়নি
হয়নি সাজানো বাসর
সানাই বাজেনি
বিয়ে নয় যেন অপহৃত হয়েছি !
চোখ বন্ধ কর কবুল বলেছি
বরের চেহারা ও দেখিনি
যখন দেখি ,বিশ্বাস হয়নি
আমি তাকে বিয়ে করেছি !

মাথায় পুরো আকাশ ভেঙ্গে পড়ে !
অবিশ্বাসী ,ঘাতক মনে হল সকল কে ,
কী করব ভেবে পাইনি
জীবনটাকে মিথ্যে ভেবে নিয়েছি
সংসার টা করতে পারবো ভাবিনি !

মনের ক্ষোভ মনে লুকিয়ে
কাটিয়ে দিচ্ছি তখন বেলা
সময়তো থেমে থাকে না !
কাউকে কিছু বলি না ,কোন উপায় দেখি না !

১৯৯৯ সাল এপ্রিলে পত্রিকার পাতায় দেখি
৫মে ধ্বংস হবে পৃথিবী
সেদিন হয়েছিলাম খুব ই খুশি !
অন্তত কোন অঘটন ছাড়া এ জীবন থেকে পাওয়া যাবে মুক্তি !
কিন্তু কিসের কী
হল না কিছু ই
আমি মরার স্বাদ পাচ্ছি তখন বেঁচে থেকে ই
বুঝলাম এ ই আমার নিয়তি !

আমার স্বামী এলেন রাত্রিকালে
হয়না তেমন কথা ,তার সাথে
পত্রিকার পৃথিবী ধ্বংসের খবর টা তার ও ভাল লেগেছে !
সে ও চায় এ জীবন থেকে মুক্তি
কারণ বিয়ে করে ও পায়নি যে বউটি
বেড়েছে হয়ত ভেজালটি !

তখন বুঝলাম -আমরা ২জন এক ই পথের যাত্রি
বুক ভরা দীর্ঘশ্বাস আছে তার ও
মানুষের দুঃখ সইতে পারি না আমি
তার দুঃখ দেখে আমার দুঃখ ভুলে গেলাম
তার পাশে দাঁড়িয়ে গেলাম ,এমনি করে আমি হারিয়ে গেলাম
এক ই পথের অভিযাত্রী দুজনে
কিন্তু বুঝতে পারিনি -আরও দুর্গম পথ রয়েছে বাকী
কণ্টক সয্যা রয়েছে বিছানো
হারিয়ে গেল নিজের শান্তিপ্রিয় মনের সকল সুখ !

চারিদিকে অন্ধকার ,নিথর
যা ভাবিনি দুঃস্বপ্নে ও সেই জীবনটি হয়ে গেল আমার
একান্ত ই আমার
এখানে নেই কোন সহযাত্রী !
যুদ্ধক্ষেত্রে আমি একা
একান্ত ই একা
ভাবিছিনু কী পাপ আমি করেছিনু !
--আমার এমন সাজা !
২/১ জন ছিল কারবালার মাঠে তবু পানির তৃষ্ণা মিটে ছিল ।
শত্রুরা কাঁটার বিছানায় আগুন দিয়ে সাজিয়ে দিল !
আপনের মুখোশ পরে নিতে চাইলো
তাতে কি আপন হওয়া গেল !
এমনি করে কেটে গেলো ১২ টি বছর , আরো বেশি
বেঁচে শুধু থাকলাম
ভুলে গেলাম আকাশের বুকে চাঁদ ওঠে
মনের দুঃখে প্রলেপ লেপে দেয়
হতে চলেছিলাম এক মানসিক রুগী
তবে এখন ভাল ই আছি!
জানেন,ওরা কিন্তু চায়নি ।

আমার বাবা মায়ের দুআ আছে না !
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×