আজ কাল মানুষ চিনি কম খায় ,মানুষ বুঝে
কিন্তু সিগারেট বেশি খায় ,মানুষ বুঝে না
মানুষ কিন্তু এক ই !
আগে দেখতাম ছেলেরা একটা সিগারেট সবাই মিলে খেতো !
এখন দেখি প্রত্যেকের হাতে আস্ত একটা সিগারেট
সবাই একটা করে খায়
কেউ কারোটা খায় না ,কারণ এটা হাইজেনিক না
তবে আস্ত একটা সিগারেট খাওয়া হাইজেনিক !
তারা স্বাস্থ্য সচেতন ,
বিষয়টা এমন যে চোরা চুরিতে যায় নামাজ পড়ে , হাহাহা ............
আগে ছেলেরা একটা প্রেম করতো
প্রেমিকার বিয়ে হয়ে গেলো দাড়ি রেখে দেব দাস হয়ে যেত ।
আর গাইত-"কেনো পীরিতি বাড়াইলে বন্ধু
ছেড়ে যাইবা যদি।"
এখন কিন্তু তারা দেবদাস হতে চায় না ।
মেয়েরা ও তাই -একটা চলে গেলে ধরে আরেকটা ।
আর গান গায় -"চলে গেছো তাতে কী
নতুন একটা পেয়েছি ।"
এখন পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ।
প্রেম এখন প্রেম নয়
হয়ে গেছে ফ্যাশন
এসব হচ্ছে অভিনয়
সবাই মুখটা ঢেকে মুখোশ পরে রয়
এইসব ভাল কিছু নয় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


