প্রচণ্ড নীল আকাশ আর রোদেলা এক দিনে
সুতা এল বুন্নি সুতা ,আকাশ থেকে নেমে
কিছু সুতো উড়ছে আকাশ পানে
ক্ষণে ক্ষণে নিম্নমুখী তানে ।
সুতার পিছে পিছে
ঘুরছে গাঁয়ের দুষ্টু ক'টি ছেলে
ছুটছে তারা ,
থামতে হবে -এই কথা নেই জানা
জানে তারা ছুটতে হবে -ছুটতে নেই যে মানা ।
সুতার পিছে ছুটে
গ্রামের পরে গ্রাম ছেড়ে দাঁড়ায় শেষে
অচেনা এক স্থানে
তবু তাদের ভয়ডর নেই মনে
পণ করেছে ,সুতা গুলো ধরতে এবার হবে !
সুতার নাগাল যখন মেলে
বিশ্ব জয়ের হাসি চোখে মুখে ।
তারা দাদীর মুখে শুনে
চাঁদে বসে বুড়ি সুতো কাটে আপন মনে
সেই সুতোগুলো মনের সুখে ছাড়ে ধরার পানে
আসলে তা নয় বুড়ির সুতো
শিমূল তুলা উড়ে
দাদীর কাছে গল্প শুনে চাঁদের বুুড়ির তরে
এক মায়া যেন জাগে ,
সেই মায়ার টানে বাঁধাহীন এক পথে
ঘুরতে ঘুরতে দুরন্ত দিন শেষ হয়ে আসে !
জীবন নামের পাঠে এবার নতুন সুতায় , নতুন জীবন বাঁধে
বুন্নি সুতা ফেলে এবার ফুলের মালায় মায়াবী জাল পাতে ।
এ জীবন যেন সুতো বাঁধার খেলা
জীবন নামের সংসার এক
অদৃশ্য মায়ার সুতোয় বাঁধা
এই খেলাটি শিশু কালেই
খেলাচ্ছলে শিখায় যে বিধাত ।
(বুন্নি মানে বুড়ি - এটি আঞ্চলিক ভাষা )
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



