
আমার ওঠোন জুড়ে সোনা রোদের খেলা
আকাশ জুড়ে শুভ্র মেঘের ভেলা ,
বাতাসে আজ মিষ্টি বেলীর সুবাস
চাঁদের বুকের স্বর্গ সুখের আভাস !
আজি ভোরের কালে
ঘাসের শিশির করে মাতামাতি !
সাঁজ বেলাতে অরণ্যেতে
জোনাক জ্বালায় বাতি !
তারারা সব জ্বালিয়েছে
প্রাণের দীপাবলী
বানের জলে উপছে
পড়ছে বর্ষার জলরাশি !
আজি আকাশ থেকে জ্যোৎস্না নেমে
মিশে গেছে মনের বৃন্দাবনে!
কার যেন আগমনী গান
বাজছে থেমে থেমে ।
মোহন কালের ঐ শুকতারাটি
সাক্ষী কিসের হবে ?
নিসর্গের সবুজ বাসর
আজ সাজালো কে ?
যার সাথে হয়নি দেখা
অন্তপুরে বসত ভিটা ,
এ বেলায় তার মোহনবাঁশি বাজে
গহীন বনের মাঝে ,
আরণ্যক এক রাখাল এসে বলে
তোমার কুঞ্জে কে গো ?
এমন করে হাসে !

ছবি ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



