
শরৎ যেন রূপালী রূপসী
স্নিগ্ধ শুভ্র রূপের ডালি ।
শরত পাখার ভরে ধূলির ধরায়
প্রেম বসন্ত আসে ।
কাশফুলের কাতর দেহখানি ছুঁয়ে
আমার হৃদয় যায় হারিয়ে সুখে ।
আকাশ মাঝে
খণ্ড সাদা মেঘের ভেলা ভাসে
সারাদিনমান হাসে
বুঝি প্রেয়সী তার বসে আছে
তারই প্রতিক্ষাতে।
আকাশ আজি অপার নীলে সাজে
উপছিয়া নীল পড়ে ।
সে কী কাশের বনের মাঝে
আসবে আজি নেমে !
সাদা আর নীলে মালা আর চন্দনে
শারদরাতে মধুর মিলন হবে!
কাশফুলের ঐ বাতানে
ফুল ফোটা ঐ লগনে
চুপিসারে কে ডাকে ?
আমার আলতো ছোঁয়া পেতে !
শারদ রাতে জ্যোৎস্না মেখে
প্রণয় শিশির ফোঁটায় ফোঁটায়
পড়ে আমার মনের সরোবরে ।
মনের মাঝে সুখের পুলক জাগে
আমার মনমুহিনী নাচে।
শ্বেত বসনে শরৎ যখন হাসে
আমার ঘরে তালা লাগে ।
ইচ্ছে করে বাঁধি একখান ঘর
ঘর ছেড়ে ঐ ফুল বনে তোর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

