somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শরতের ছবি
Still, I don't know myself Perfectly!

ঘৃণা করবেন মিরাজদের বাবাকে

৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কাকে ঘৃনা করবেন , গরীব কে ? হিংসা করবেন মিরাজদের বাবাকে ?
করুন ! তাহলে বাংলাদেশের জয়ে গর্বিত হওয়ার অধিকার আপনার নেই।কারণ এইসব জয় বিজয় যে তাদের হাত ধরেই আসে ।

কথায় বলে 'দারিদ্রতা কারো স্থায়ী উপাধি না '। তাই কাউকে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না ।
কার ভিতরে কী লুকিয়ে আছে তা কেউ জানে না । বিশ্বের বড় বড় প্রতিভার অধিকাংশই দরিদ্র ঘরের ।
ধরুন ওবামা ,বিল গেটস , ম্যাসি ,নেইমার , রোনালদো ,নরেন্দ্রমোদী ।বাংলাদেশের সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ,কাজি নজরুল ইসলাম ।তাদের সম্বন্ধে সবাই -ই জানেন ।
মানুষকে মানুষ হিসেবে দেখি চলুন ।

মধ্যবিত্ত আর দরিদ্ররাই সমাজের জন্য কিছু করতে পারে ।
ধনীর ছেলেরা বিলাসিতা করে ,গড্ডালিকায় গা ভাসাইয়া বাপের টাকা খায় ।মৌজ ,মাস্তি করে ।
দেশের প্রয়োজনে ওরা-ই( মিরাজরা ) অস্ত্র ধরে '৭১ এ তাই হয়েছিল ।এরাই আমাদের প্রকৃত সম্পদ । এদের দেশের জন্য ,মানুষের জন্য ভালবাসা থাকে ।কাড়িকাড়ি টাকা খরচ করে বিদেশে পড়ার ক্ষমতা নেই ।
এরাই দেশে থাকে ,দেশকে ভালবাসে ।

মাশরাফি , আশরাফুল ,তাসকিন ,রুবেল ,আলামিন ,মুশফিক ,রিয়াদ , সাকিব , মুস্তাফিজ এরা সকলেই মধ্যবিত্ত ঘরের সন্তান । মিরাজ দরিদ্র ঘরের সন্তান । এরাই বারবার আমাদের মুখ উজ্জ্বল করেছেন এবং ভবিষ্যতে ও করবেন।

তাই হিংসা ভুলে যাই দরিদ্র কে ভালবাসি। কেনো না কে কখন ধনী এবং দরিদ্র থাকবেন এটা শুধু সৃষ্টিকর্তাই জানেন ।
তাছাড়া পিছন ফিরে তাকালে হয়ত দেখব আমার আপনার বাবা কিংবা ভাই কিংবা দাদা দরিদ্র ছিলেন ।

( আমি সামগ্রিক ভাবে সমাজের কথা বলছি ,ব্যক্তিগতভাবে কারো কথা নয় ) ।

আসলে যার কথা বলতে চাইছিলাম ,তিনি মিরাজ । তার আর্থিক অবস্থার কথা ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি ।
তার বাবার সেই ঘরটি দেখার পর উপরের কথা গুলো মনে আসলো । ইচ্ছে হল একটু শেয়ার করি সবার সাথে ।

আসলে মিরাজদের বুকের দীর্ঘশ্বাস অনেক বড় হয় । সমাজের বৈষম্যতা তাদের পোড়ায় । এই বৈষম্যতাকে পায়ে দলে দেবার জন্যই তারা স্বপ্ন দেখে বড় হবার । যে স্বপ্ন দেখার সাহসই হবার কথা নয় তারা সেই প্রাচীরকে ভেঙে দিচ্ছে । সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে । তখন আবার সকলেই তাদের মাথায় তুলে রাখছে । আমাদের এমন প্রতিভা আরও কত হয়ত অনাদরে অবহেলায় নষ্ট হচ্ছে , তা কে-ই বা জানে !

'মানুষ কত বড় -তার স্বপ্ন যত বড় ।'মিরাজের স্বপ্ন মিরাজের সমান বড় । স্বপ্ন দেখার জন্য অবস্থান এক বড় নিয়ামক । সব জায়গা থেকে যেমন আকাশ দেখা যায় না স্বপ্নও তেমনি -সব জায়গা থেকে দেখা যায় না । মিরাজের ছিল স্বপ্ন দেখার মত একটা দুঃসাহসীমন । কখনও কখনও দুঃসাহস ও আলোর পথ দেখায় ।
কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় ।তাদের জন্য স্বপ্ন দেখা ওঠোনে ছড়ানো সোনা ধানের মত । তাদের জন্য জীবন সহজ । আর মিরাজদের জন্ম জীবনের সাথে যুদ্ধ করার জন্য ।এ যুদ্ধে হয় জয়ী হবে , না হয় মাথা নিচু করে রেললাইন কিংবা ফুটপাতে ঘুমাবে শীতের-রাতে শীতবস্ত্রহীন । সবাই তো আর মিরাজ হতে পারে না । চলুন তাদের জন্য কিছু করার থাকলে করি । আমাদের দেশে দরিদ্রদের জন্য তেমন সুযোগ থাকে না । অন্যান্য দেশে যেমন ধনী ,দরিদ্র সকলেরই সুযোগ সমান । আমাদের দেশের গরীবের কপাল পাথরের নীচে থাকে আর অন্য দেশের গরীবের ভাগ্য পাতার নীচে থাকে । তাই সহজে তারা বের হয়ে আসতে পারে ।

কক্সবাজার উপকূলের সেই ছোট্ট জাহিদের কথা আপনি নিশ্চয়ই জানেন ,যে সমুদ্র সৈকতে পর্যটকদের গান শুনিয়ে দু' পয়সা কামাতো ।আজ সে কোথায় ? 'মধু খই খই বিষ খাওয়াইলায়...... গান নিয়ে এখন সে মডেল ।
তাই 'গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহীয়ান।'

নিচের লিঙ্কে দেখুন না দেখলে , মিরাজ যে ঘরে বেড়ে উঠেছেন ।

যে ঘরে বেড়ে উঠেছেন মিরাজ



সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×