
আমি ছিনু মেঘের 'পরে
মেঘ গুলো মোর পাশে ।
সাঁঝের মায়ায়;আকাশের মাঝে
মেঘগুলো স্থির নিস্তরঙ্গ ছিনু
শুভ্র-শ্বেতা পালক বরণ রঙ
ছুঁয়ে দিলে মিলিয়ে যাবে যেন ।
পেলব-কোমল মেঘ ,বিছানা পেতে আছে
যেন অতিথী এসেছে দুয়ারে
মেঘেরা বেশ ভালবাসা বোঝে ;
তাই আমায় ডেকেছিনু বড় মমতা নিয়ে
আমার ইচ্ছে ছিনু ঘুমিয়ে যাই মেঘের হৃদয়ে
রাতের গর্ভে মেঘ কখন যে গেনু হারিয়ে !
সেথায় মেঘরাজি যেন বিশাল জলরাশি
বুক জুড়ে আঁকড়ে ধরে আছে মহাসাগরখানি ।
মনে হয় বিশাল জলোচ্ছ্বাস উঠবে বুকে তার
এখনই উড়ে যাবে শঙ্খচিলের পাল !
এ যে মহা বিশ্বের এক মহাবিস্ময়
স্তরে স্তরে সাজানো কারুকাজ ।
শুন্য মাঝে কে ধরে আছে জল
মন মোর মহাভাবনায়
অথৈ সাগরে ডুবেছে আজ
পায় না কোন তল ।।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




