
জলেতে বসন্ত এসেছে
স্থলে ঘোর বিপদ,
জেগেছে শুকনো নদী
উচ্ছ্বাসে ভাসিয়েছে চর
ভেঙেছে বাঁধ ,ভেসেছে ফসলের জমি
কৃষকের বুকে হাহাকার ।
একেই বলে ,'কারো পৌষ মাস
কারো সর্বনাশ '।

পানি তোর কেন এত রূপ ?
আজকে ভাসাস , কালকে ডুবাস
কৃষকেরে তুই খেলনা বানাইলি !
চৈত্রে খড়ায় মারস ;
বৈশাখে ভাসাস অকারণ
হেমন্তে বড় আপন ,
বুকের ভেতর থাকিস
গ্রীষ্মে হস বড় বেঈমান ?
সবই ভুলে যাস ।
হাওরে হাওরে পানি
ঢেউয়ে ঢেউয়ে জলকেলি
মাঝখানে বসত খানি
পানির উচাটন মন ;
খেলে খেলে ভাঙে ভিটা
হাওরে ১০ নং সংকেত !
মন মাঝি ভাবিতেছে
উপায় কী এখন ?
জলে জলে বসত করি
ডুবোডুবো তরীখানি
কেমনে কূলের নাগাল পাই !
ভেবে ভেবে অকালে মারা যাই ।
পেটের তরে হয়েছিলাম কৃষক
কবি মান দিয়া কবিতায় বানাইলো সাধক ;
এখন আমার ধান গেল , মান গেল
ঘরেতে কানাকড়ি নাই
কী আশায় বেঁচে থাকি ভাই ?
ঋণে ঋণে সর্বস্বান্ত ,
জীবনের দিশা না পাই !

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





