নীলকন্ঠী নারী
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে ঝাঁকড়া চুলের কবি ,
তুমি যে আমার মন করেছো চুরি
বল , এখন আমার হবে কী ?
এলিয়ে চুল বলল কবি,
কে গো তুমি ?
কোন পাহাড়ে জন্ম তোমার
কোন মেঘেতে বাড়ি ?
কোন নদীতে ঝরে পড়
কোন সাগরের পাড়ি ?
তুমি কী নীল জলধির নুড়ি
আঁধার রাতে বাজে তোমার
ঝুমুর ঝুমুর চুড়ি ?
কোন আকাশের নীল তুমি
কোন অরণ্যের ফুল ?
নিশি রাতে বাজে কী তোমার
ঝোমকো কানের দুল ?
কোন হাওরের অবাক সবুজ
কোন রাত্তিরের চাঁদ ?
মুক্ত ধরার নীল জোছনা
ভালবাসার ফাঁদ ?
বাতাসে কী উড়াও আঁচল
অবাক কারুকাজ ?
তুমি কী গোধুলি রঙ
জোনাক পথের বাঁক ?
সন্ধ্যামণি সবুজ তারার হাঁট ?
নৈঃশব্দে মেলো নাকি ,
ভালবাসার হাত ?
না না না আমি এমন কিছু নই
এক নীলকন্ঠী নারী !
হ্যাঁ , আমার মনও তোমায় দেব
যদি তুমি হতে পারো
স্বচ্ছ কোন নদীর জলে
রুপল চাঁদের হাসি !
হৃদয় পাতায় নামটি তোমার
লিখে নেবো আজই।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন