somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটাই ঋতু ছিল

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোন ঋতু ছিল না , তখন আর
একটাই ঋতু ছিল, সুখ ছিল তার নাম !
বাগিচায় রঙিন ফুল- অলিতে ছিল মুখর
পাখির কলরবে নীরবতা ছিল নীরব !

কোন বালাই ছিলো না দুখের
সুখ ঋতুর বাতাসে বসন্তের ঘ্রাণ ছিলো প্রখর
হৃদয় তাজা হতো পলাশ শিমূলের টানে
বাসন্তিক রঙ ছিল রোদের পালকে
স্বর্গের নহর বইতো পলে পলে !

গোধূলি তার শেষ রেখা টানতো
হাজার রঙের স্বপ্ন ছড়িয়ে ,
দিনের সুরভি লুকাতো রাতের গহীনে
নববধুরা হারাতো অদেখা সুখের মিছিলে !

তীরে ঘেঁষা কাশবনেরা আমায় নিয়ে করতো উল্লাস
নদীরা থাকতো প্রমত্তা বারোমাস ,
বোশেখ শেষে ভেঙ্গে যেতো তার বাঁধ
প্লাবিত হতো মাঠ-ঘাট কৃষানের অবারিত প্রান্তর
কিষাণির ঠোঁটে ঝরতো ফসল তোলার উচ্ছ্বাস
তখন বাতাসে মিশে থাকতো হেমন্তিকার সুবাতাস।

সন্ধ্যা নামতো ঝোনাকি পাখার ভরে ;
তখন চাঁদের ভেলায় করে বাঁধ ভাঙা জোয়ার আসতো
সেই জোয়ারে ভাসতো উন্নাসি মন
রূপকথার মাঝি নিঃশব্দে পালাতো আমায় নিয়ে
তার ছিল মন মাতানো পালতোলা নাও
আর এক সাগর ছিলো গহীন !

নিস্তব্ধ রাতে দূরবনে বাঁশি বাজাতো রঙিলা রাখাল
সেই সুরের মাদকতায় রমণীরা রাত কাটাতো নিদ্রাহীন
-তার হাত ধরে পথ হারাবার লোভে,
কিন্তু সে বাঁশিওয়ালা বাঁশি বাজাতো চাঁদের সেই রূপসীকে
ধরায় নামিয়ে আনার তরে ।

পৃথিবীর রমণীতে তার কোনো লোভ ছিলো না
তাই কারো সুখের ঘর ভাঙতো না ,
জোছনার পসরায় তখন সেখানে স্বর্গের হাঁট বসতো
আর বিনে পয়সায় সুখ কিনা যেতো !

কিন্তু সেই সুখ ঋতুটা বহুদিন হল
লুকিয়ে পড়েছে আমার শৈশবের অন্তরালে
কালের গর্ভে লীন হতে হতে ঢুকে পড়েছে ঐ কৃষ্ণ-গহ্বরে ।।



সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

×