ফিরে যাই
০৩ রা মে, ২০১৯ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাদের কাছে ফিরে যাই
মাটির সোঁদা গন্ধ ,
বৃষ্টির প্রতিক্ষায় থাকা কলমির কাছে
আদিগন্ত নদী-চরের কাছে
যেখানটা খাঁ খাঁ করে দূর শুন্যতা
বুক ভরে রাখে কোন ব্যাখ্যাহীন মায়া !
স্মৃতিচিহ্ন নিয়ে চেয়ে থাকে পাড়ভাঙ্গা নদী
চটুল ঘাসের পাতা , নিঃসঙ্গ বালুচর
জোনাকি সন্ধ্যার নিস্তরঙ্গ জোছনা ,
আকাশ ভেঙে নামে একাকি চাঁদ ।
নদীর দিকে মুখ করে থাকে সবুজ
কেউ এখানে বৈদ্য সাজায় স্বপ্নের
সোনালি প্রজাপতি ঊড়ে দিনভর
এ এক সোনালি কাব্যের মাঠ !
তবুও এখানে বিপন্ন রাত
আতঙ্কে জীবন কাটে নদীর
তাদের দুচোখে টলমল জল
সে জল নিয়ে উড়ে পূবালী বাতাস !
নদীর আর রাতের নৈশব্দে কথা
চুপেচুপে আমার হৃদয়ে এসে আঁচড়ে পড়ে
আমি তখন কষ্টে কেঁদে ফেলি
তারপর হয়ে যাই দিগম্বর এক নদী !
প্লাবন হই,ভাসাই পৃথিবী
ভেঙে দিই সব কিছু
সবাই ভাবে বর্ষা এলো বুঝি
আসলে আমিই নামি !
খুঁজে বেড়াই নদী-খেকো দানবের ভিটা-মাটি
একথা কেউ জানে না , জানে মনমাঝি ! ছবি ঃ গুগুল থেকে ।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন