somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেওয়ারিশ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওরা কুকুরকে বলে বেওয়ারিশ । আমি বলি ,কুকুরতো মানুষের ঘরে জন্মায় না । ওদেরও মা-বাবা আছে ।
তবুও যদি ওরা বেওয়ারিশ হয় তবে আমরা মানুষরাও বেওয়ারিশ ।ওদের যদি পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার অধিকার না থাকে , তাহলে আমাদেরও নেই ।
আমাদের যিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে , কুকুর বিড়াল অন্য পশু ,পাখিদের তিনিই সৃষ্টি করেছেন এই মাটিতেই । এই মাটিতে স্বাধীনভাবে , সুন্দরভাবে চলাফেরার অধিকার ওদেরও আছে । এটি নিশ্চিত করার দায়িত্ব মানুষের । কেননা আল্লাহ এদের সৃষ্টি করেছেন মানুষের জন্যই ।

ওদের বেওয়ারিশ শব্দের অজু হাতে তাড়িয়ে দেয়ার যুক্তি , কুযুক্তি ছাড়া কিছু না । যারা বলে কুকুর উপদ্রব করে তারা ভুল বলে ।
কেউ ভাবে না যে ওদের মানুষের মতো একটা পেট আছে । ওদেরও ক্ষুধা লাগে । কিন্তু কবে খাবার পাবে ? আদৌ খাবার পাবে কিনা এই চিন্তা করে কেটে যায় তাদের জীবনের ১৫ আনা সময় । খালি পেটে হন্যে হয়ে খাবার খুঁজে বেড়াচ্ছে । একমাসেও খাবারের সন্ধান পাবে কিনা সে জানে না । আমরা ভদ্র সমাজ পেকেট ভরে ময়লার ঝুড়িতে ময়লা ফেলি । সেই ময়লাই ওদের খাবার । ডাস্টবিনে যেতে যেতে পচে যায় এবং সেটাই তারা খায় ! (এটাই তাদের খাবারের একমাত্র উৎস )। আমরা কী তা কখনো ভেবে দেখেছি ?
ওদের একটা মনও আছে । তারা তাদের ভবিষ্যত নিয়ে ভাবে প্রতিরাতে !
কেবল কাজ করে খাবার জোগাড় করার যোগ্যতা নেই ।! সেজন্য কি ক্ষুধার জ্বালা নেই ? আল্লাহই এই যোগ্যতা তাদের দেয়নি । কিন্তু একটা পেট ঠিকই আছে সেটার জ্বালাও আছে কিন্তু মুখে ভাষা নেই !

এটি আসলে মানুষের জন্য একটি পরীক্ষা । তাদের মানবতার পরীক্ষা । এই পরীক্ষায় বাংলাদেশের মানুষ নিশ্চিত হেরে যাওয়াদের দলে থাকবে ।
কেউ তা বুঝে না ! ভাবেও না ! কেবল ধুরধুর করে তাড়িয়ে দেয় । ১০ টাকার খাবার কেউ কিনে দেয় না । এরচেয়ে সোয়াবের কাজ কি হতে পারতো তাও ভাবে না !
কুকুর এতোই কৃতজ্ঞ প্রাণি যে জীবনে একবারও যদি ওকে একটু খাবার কেউ দেয় জীবনেও তাকে সে ভুলে যাবে না ! এই ক্ষেত্রে তারা বা অনেক ক্ষেত্রে তারা মানুষের চেয়ে উত্তম আচরণ করে থাকে । আর মালিকের জন্য সেতো জীবনও দিয়ে দেয় ! মালিক মারা গেলে সে কাঁদে ! (খাবার খাওয়াও অনেক সময় ছেড়ে দেয় অথচ খাবারটাই এদের জীবনের সবচেয়ে বড় চাওয়া।) কবরের উপরে বা কাছে বসে থাকে দিনের পর দিন যদি সে ফিরে আসে , সেই আশায় !

এটি ফেসবুকে লিখেছিলাম । আমার মেয়েরা বললো এখানে অন্য সব জায়গায় যেন লেখাটা পোস্ট করি ।
# ভালোবাসি ওদের , এই অবলা প্রাণিদের ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

একলা বিকেল

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৫

-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

×