চল হারাই
১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চল হারাই
সেই সবুজ প্রান্তরে
যেথা পাখির কাকলি আছে
বৃক্ষের ছায়া আছে
জীবনের হাহাকার নাই !
চল হারাই
ওই মুক্তির প্রান্তরে
যেথা আকাশের মায়া আছে
ঘাসের শিশির আছে
জীবনের কোলাহল নাই !
চল হারাই
ওই শান্ত দীঘল জলে
যেথা কলমির ফুল ভাসে
স্নিগ্ধতা মন টানে
জীবনের কুটিলতা নাই |
চল হারাই
যেথা জীবনের
খরতাপ নাই
প্রজাপতি রাঙা মনে
ফুলের তাজা ঘ্রাণে
হৃদয় জুড়াই ।
চল হারাই
যেথা জীবনের
সীমা, অন্ত নাই
দূরে বহুদুরে
নদীর খরস্রোতে
ভেসে ভেসে যাই !
তারপর ওই,
আকাশের রঙয়ে রাঙ্গুক
এ মনের আকাশ
নীলরঙ তুলি এনে
ঘর বাঁধা যাক
দিগন্তের মেঘ জলে
মন ডুবে যাক !
মিটমিট জোনাক আলো
আমার এই মন জুড়ে থাক
এই শহুরে জীবন,
যন্ত্রের ঝনঝন গোললায় যাক! (Photo: collected)

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন