নিরুদ্দেশী হাওয়া
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষগুলো মানুষ বলে,
ইচ্ছেগুলো জমিয়ে রাখে মনে
নয়তো সে পাখি হতো
উড়ে যেতো কোন সুদূরে
নিরুদ্দেশী হাওয়া ভেসে
মিলিয়ে যেতো নীলে |
কবেই সে হারিয়ে যেতো
লাল পাহাড়ের দেশে
হয়তো সে মিশে যেতো
সবুজের ঢেউয়ের শেষে
ফুলের মনে প্রাণ জাগাতো
নীল ভ্রমরা সেজে |
মানুষগুলো মানুষ বলে
ইচ্ছেগুলো বাঁচিয়ে রাখে মনে
নয়তো সে উড়ে যেতো
মায়া নদীর তীরে |
হয়তো সে হারিয়ে যেতো
হাজার পাখির ভীড়ে |
নয়তো সে ঘুমিয়ে যেতো
সুখ পাখিদের নীড়ে
হয়তো সে নীড় বাঁধতো
মেঘ- বালকের মনে
হয়তো সে ধরায় নামতো
জ্যোৎস্না মাখার ছলে |
মানুষগুলো মানুষ বলে
ইচ্ছেগুলো জমিয়ে রাখে মনে
নয়তো সে থেকে যেতো
ফুল- কমলের দলে
নয়তো সে শিশির হতো
হিজলতলীর বনে |
নয়তো সে হাঁস হতো
ভরা বর্ষার জলে
হয়তো সে শাপলা হতো
বৃষ্টি ধরবে বলে,
দিনের শেষে মিশে যেতো
মাটির পীদিম নীলে | 
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন