somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ স্বার্থে ধার্মিকরাই ধর্মের ব্যবহারকারী।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিষণ জটলা,চিৎকার চেচামেচি, জানতে উঁকি দিলাম বিষয়টা কি দেখার জন্য। দেখলাম এক ঝালমুড়ি ওয়ালাকে পেটানোর প্রস্তুতি নিচ্ছে হুজুর টাইপের কিছু উঠতি বয়সের ছেলে ছোকড়া। দেখে মনে হচ্ছে পাশের মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ওরা। কারণটা কি? জানতে চাইলে বলল ঝালমুড়ি ওয়ালা নাকি কোরআন শরীফের কাগজে ঝালমুড়ি বিক্রি করছে। কি আষ্পর্ধা!
ঘটনাক্রমে সেখানে এক স্থানীয় বড় ভাইয়ের আগমন,তার হস্তক্ষেপে হুজুরেরা কিছুটা শান্ত হলেও মিমাংসা হচ্ছে না, মিমাংসার ভার পরলো বড় ভাইয়ের উপর।
সেই বড় ভাই দেখতে চাইলো কোন কাগজে ঝালমুড়ি বিক্রি করছিলো সেই ঝালমুড়ি ওয়াল।
ঝালমুড়ি ওয়ালা তখন একটা বই বের করে দিলো। বড় ভাই দেখে বলল, আরে এতো গাইড বই। দাখিল পরিক্ষার গাইড। এটা তো কোরআন শরীফ না। কোরআন শরীফ কোথায়?
ঝালমুড়ি ওয়ালা বলল,"ভাই কিসের কোরআন শরীফ আর কিসের গাইড আমি এই বইয়ের কাগজ দিয়েই ঝালমুড়ি বিক্রি করছি,ভাঙ্গারির দোকান থেকে ওজন দিয়ে কিনে এনেছি। ভাই আমি মূর্খ মানুষ আরবীও চিনি না বাংলাও চিনি না। সব লেখাই আমার একরকমই মনে হয়"।
বড় ভাই তখন হুজুরদের কাছে জানতে চাইলো, কোথায় কোরআন শরীফ"?
হুজুরেরা বলল,"দেখেন না আরবী লেখা কাগজ? লোকজন ঝালমুড়ি খেয়ে রাস্তায় কাগজ ফেলে দেবে মানুষে পা দিয়ে মাড়িয়ে যাবে এতে গোনাহ হবে না"?
বড় ভাই বলল,"আরবী লেখা হলেই কি তা কোরআন শরীফ হয়ে গেল? আরবে তো আরবী ভাষায় পত্রিকা বের হয় সেই পত্রিকা পড়ে সবাই ফেলে দেয় এতে আরবের মানুষের গোনাহ হয় না? আর এতো গাইড বই, যেহেতু দাখিলের গাইড সেহেতু এই বই তোমাদের মতো কোন হুজুরই পড়েছে। পড়া শেষ বিক্রি করে দিয়েছে কাগজওয়ালার কাছে। সে বিক্রি করলো কেন?আর তোমরা এই গাইড বইয়ে আরবী লেখা দেখে এই ঝালমুড়ি ওয়ালাকে মারতে চাইছো, এর দোষ কি?
আরবে তো আরবী অক্ষরে চটি বইও ছাপানো হয় সেই বই এনে দিলে তো তোমরা মনে হয় সেজদা করা শুরু করে দিবা। এখনই জিহাদী ভাব চলে আসছে ভিতরে? কোন শিক্ষকে শিক্ষা দিচ্ছে এইসব"?
হুজুরেরা হালে আর পানি না পেয়ে একে একে কেটে দিলো। আর আমরা দুচোখ ভরে নব্য জিহাদীদের পরাজয় দেখলাম।ভীড় কমে যাওয়ার পরে সেই বড় ভাই ঝালমুড়ি ওয়ালাকে জিজ্ঞেসা করলো আসলে কি হয়েছে বলতো?
ঝালমুড়ি ওয়ালা তখন যা বলল আমরা স্থম্ভিত হয়ে গেলাম।
ছেলেগুলো জোড় করে ঝালমুড়ি খেয়ে যায় বাকির কথা বলে পরে আর টাকা দেয় না। আজ যখন ঝালমুড়ি ওয়ালা বাকি দিতে অস্বীকৃতি জানালো তখন ছেলেগুলো সামনে রাখা আরবীতে লেখা বইটাকে ইস্যু করে ঝালমুড়ি ওয়ালাকে পেটানোর পরিকল্পনা করে ফেলল। যাতে করে তাদের বাকি না দেওয়াতে ঝালমুড়ি ওয়ালাকে শায়েস্তাও করা যায় আবার আশেপাশে লোকজনের সমর্থনও পাওয়া যায়।
উপরোক্ত এই সত্য ঘটনাটিতে আমরা কি শিখলাম?

চুপ করেন, যাই শিখেছেন তা মনে মনে রাখেন। মুখে বললে হয়তো ৫৭ধারার রোলার এসে কাঁধে চাপবে।



সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×