‘’কবিতাশ্রম’’
আসুন, আমার কবিতাস্টোরে স্বাগতম।
কেমন কবিতা চাই বলুন,
থরে থরে সাজানো আছে
কেবল আঙুল উঁচিয়ে দেখিয়ে দিন।
এইজে এইদিকে,
এইটা দেখুন। একদম নির্ভেজাল প্রেম পদ্য,
এতে আপনি আবেগ পাবেন,
পাবেন হাসি কান্না
খুনসুটি আর পাবেন ভালোবাসা। প্রিয়জনের জন্য
নিয়ে যেতে পারেন।
এইদিকে আছে ছড়া,
বুড়ো গুড়ো সব বয়সের হাসির ছড়া।
আপনাদের হৃদয় সুস্থ রাখতেই বিশেষ
মস্তিষ্কে হাসির খোরাক তৈরি করি
প্রিজারভেটিভ ছাড়া।
কবিতায় প্রকৃতি চাচ্ছেন?
আগে বলবেন তো জনাব, সেও আছে
আমার এই কবিতাস্টোরে।
এই কবিতা সেটটা দেখুন,
ষড়ঋতু, আকাশ মেঘ, আলোআঁধারি
মন খেলবে প্রশান্তির আবেশে।
‘নাগরিক কবিতা’ পড়ে দেখতে পারেন।
এই কবিতা শহরকেন্দ্রিক,
নগরের প্রতিটি কার্নিশ থেকে শুরু করে
অলিগলির, কাক থেকে শুরু করে ম্যাগপাই,
কর্পোরেট দালানের কার্পেট থেকে টং দোকানের চায়ের
সূক্ষ্ম ব্যাবচ্ছেদ তুলে ধরা আছে কবিতার ট্রেস পেপারে।
কবিতায় বিদ্রোহ আছে কিনা ভাবছেন?
হাংরি রিয়েলিস্টিক ঘরানার একটা কবিতা সেট
নিয়ে যেতে পারেন। নজরুল এর মত করে লিখার সাহস
আর দক্ষটা এখনো হয়নি। তবে বুকিং দিয়ে যেতে পারেন,
তৈরি হলে বিশ্বস্ত লোক মারফত পাঠিয়ে দেয়া হবে।
সুরিয়েলিক কবিতা পড়ে মুগ্ধ হতে পারেন।
মনকে ভাসিয় নিয়ে যাবে কল্পনার দেশে,
রম্য কবিতা পাবেন, একেবারে স্বচ্ছ বিনোদনের
এটম বোম গেথে রেখেছি কবিতার প্রতিটি লাইনে।
স্যাটায়ার কবিতা, রাজনৈতিক কবিতা...
আচ্ছা থামলাম, আপনি নিজেই
মেনু থেকে পছন্দ করে অর্ডার করুন তবে,
আপনার কাব্যক্ষুধা মেটানো, মনের খোরাক
পরিবেশনের জন্য সদা প্রস্তুত।
ধন্যবাদ জনাব, যেটা যেটা চেয়েছেন
সব প্যাকিং করে দিয়েছি।
একদম সরেস, খাসা খাসা বেছে দিয়েছি।
আবার আসবেন জনাব।
এভাবেই কবিতাভোক্তা চলে যায় কবিতা নিয়ে
কখনো কারো মুখের হাসি মেলে,
কেউ দাম দিতে চায়।
কিন্তু কেউ কি একবার ভেবে দেখেছে?
কবি কোন আঁতুড়ঘরে, কতটা পরিশ্রমে
এক একটা কবিতা প্রসব করেছে?
কবি মনের কবিতাশ্রমের একটা ঘরে কবি
কবিতার পঙতিমালা কাব্য চরকায় বুনেছে।
কেউ কি সেই কবিতাশ্রমের দেয়ালটা
একটু ছুঁয়ে দেখতে চেয়েছে? হাপিয়ে ওঠা
কবিকে বাতাস করতে চায়নি কেউ।
না, এসব কিছুই চায়নি কবি।
কবি কেবল চেয়েছে অন্তত কেউ বুঝুক
প্রতিটা কবিতা প্রসবের কষ্ট,
নতুন কবিতায় কবির আনন্দ।
-শশী হিমু
৫ জুন, ২০১২.
অফটপিকঃকবিতাটি কবি আখতারুজ্জামান আজাদের ''ওয়েলকাম! ওয়েলকাম টু অনুভূতি জেনারেল স্টোর'' কবিতার স্ট্রাকচার অনুসরণে লেখা।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।