এখানে আগের মতো লন্ঠনের আলোতে আর ট্রেন থামেনা,
সভ্যতার ইতিহাস ভবিষ্যতের চাকায় চেপে এগিয়ে গেছে কয়েক পৃষ্ঠা
শহরের বাসস্টপেজেগুলো জমা রাখে দৈনিক ক্লান্তি।
অপেক্ষাকৃত দেরীতে ছেড়ে আসা শেষ বাসের পেছনের সিটে মাথা খোঁজে প্রশান্তি
এলোমেলো চুলের গহীনে বিলিকেটে দ্যায় লিলুয়া বাতাসের আদর;
মায়ের মমতায় সে আদর পাহারা দিয়ে রাখে হাতবাড়িয়ে দাঁড়িয়ে থাকা হলুদ আলোর ল্যাম্পপোষ্ট।
ঝিমধরা লাটিমচোখের মাঝে ঘুমের বাসা,
এই শহর অপেক্ষার কাজ দিয়েছে প্রাত্যহিক বাড়িফেরার পথে ঘণ্টা চুক্তিতে।
এই সময়টুকু খুব গান শুনতে ইচ্ছে করে
অপেক্ষাকে উপভোগ ম্যাজিক মিউজিকে।
নাগরিক হ্যাপায় হাপিয়ে ওঠা ফুল টাইম ডিউটির
টিফিন পিরিয়ড বেশ দ্রুতই হারিয়ে যায় সময়ের গর্ভে।
শেষ ঘণ্টায় তাই পালিয়ে শিখি আউট অফ সিলেবাস :
পরাজয় মেনে নেয়ার ভয় জিতে যেতে হয় অহেতুক তর্কে।
শেষ বাসের বাধ্যতামূলক অপেক্ষার ভ্রমন শেষে
শহরের বুকে আরেকটা পাথর চেপে এপিটাফ লেখা হয় :
হে শহর, আমাকে ভালবেসে তুমি নিষ্ঠুর হতে শিখিয়েছ।
----------------------------
স্টোলেন স্টোন ❑ শশী হিমু, ২০ মে।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।