somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

::::বাবুই বাড়ী::::

১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেলাই এ মগ্ন প্রাকৃতিক আর্কিটেক্ট।
গ্রামটাকে খাস বাংলায় একদমই গন্ড গ্রাম বলা যায়। দির্ঘ কাঁচা রাস্তায় নসিমনে করে জার্নি। জায়গায় জায়গায় জোরালো স্রোতের খাল, তার উপরে বাশের চাটাই বেছানো জোড়াতালি দেয়া ব্রিজ। নসিমন এর উপর দিয়েও দিব্বি চলে আসে। গত রাতের বৃষ্টিতে মেয়েদের চুলের ফিতার মতোন আঁকা বাঁকা কাঁচা রাস্তা জায়গায় জায়গায় ধুয়ে চলে গেছে। সে সব জায়গায় চাকা ঘোরে না। কাঁদায় আঁটকে আসে। কোন মতে গ্রামে ঢুকেই কাজে বেড়িয়ে গিয়েছিলাম।
ফিরে এসে গ্রাম দেখতে গিয়ে একটা জাম্বো সাইজ তাল গাছে বিশাল হাট বসেছে দেখলাম। কয়েক হাজার বাবুই পাখির বিশাল কলোনি। ক্যামেরা চোখে লাগিয়ে আয়োজন করে বসে গেলাম। শুধু শাটার টেপা মাত্র। ভর দুপুরের রোদ একদম খাড়া ভাবে পড়ছে। সব ছবিই ঝাপসা আসে। চারপাশে ফসল লাগানো গাছটার। ফসলের ক্ষেত মারিয়ে পছন্দের জায়গাতেও যাওয়া সম্ভব না।


নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাঁসা।




ম্যাটেরিয়াল নির্বাচনে ব্যাস্ত।

বাবুই এর চিতকারে কান পাতা দায়। অনেকক্ষন ধরে তাকিয়ে থাকায় বাবুই সম্পর্কে বেশ কিছু জ্ঞান লাভ হলো। দেখলাম বাবুই পাখি তার আলিশান মোটা ভোঁতা ঠোঁট দিয়ে তালপাতার আঁশ চেছে তুলে নেয়। তার পরে সেটা নিজের বুকের পালকের সাথে ঘসে ঘসে নিখুঁত সুতো বানিয়ে ফেলে। এই সুতো দিয়েই নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা তৈরি হয়। লম্বাটে বাসাটা প্রায়ই দুই বেডরুমের ছোট্ট এপার্টমেন্ট। উপরের দিকের লম্বাটে অংশটা তালের পাতার সুতো দিয়ে তাল গাছের শক্ত পাতায় সেলাই করে দেয়া। ঝর বৃষ্টির দিনে প্রাকৃতিক ছাদের ফলে পানি ঢোকে না। তীব্র ঝরো হাওয়ায় এপাশ ওপাশ দোল খায়... ছিড়ে নিচে পড়ে যায় না।






সবগুলো বাসাতেই দেখি ভেতরে বাসিন্দা আছে। রাশু ভাই মহা অভিজ্ঞ গাইড। তার কাছে শুনলাম শুধু পুরুষ বাবুই’রাই বাসা বানায়। প্রজননের সময় স্ত্রী বাবুইকে আকর্ষন করতে বাসা বানিয়ে লোভ দেখায়। স্ত্রী বাবুই সেই বাসায় ডিম পারে, সেই সঙ্গে বেদখল হয়ে যায় বাসা। পুরুষ বাবুই ছোট্ট দরজা দিয়ে বাইরে থেকে খাবার সাপ্লাই দেয়। কিন্তু কিছুতেই স্ত্রী বাবুই তাকে বাসায় ঢুকতে দেয় না। পুরুষ বাবুই নাছোরবান্দার মতো চেষ্টা চালিয়ে যায় বাসা পূনর্দখলের। কিন্তু স্ত্রীবাবুই কামড় দিয়ে খামছি মেরে আক্ষরিক অর্থেই লাথি মেরে তাকে খেদিয়ে দেয়। সারাদিন চেষ্টা চালিয়ে ক্লান্ত পুরুষেরা দল বেধে চলে যায় বাঁশ বনে। রাত কাটায় সেখানেই।
বাবুই পুরো পুরি দক্ষিন এশিয়ার পাখি। ইংরেজীতে বলে Baya Weave। বাংলাদেশ, ভারত নেপাল এবং পাকিস্তান ছাড়া বাবুই পৃথিবীর আর কোথাও মেলে না (সুত্র-উইকিপিডিয়া)।এদেশে ৩ প্রজাতীর বাবুই দেখা যায়, (ক) দেশী বাবুই, (খ) দাগী বাবুই (গ) বাংলা বাবুই। দেশী বাবুই ছাড়া বাকী ২ প্রজাতী এখন বিলুপ্তীর পথে। সাধারনত তাল গাছ, নইলে নারিকেল, রেইন্ট্রি গাছে বাবুই লম্বাটে বাসা বানায়। একটা গাছে শখানেক বাসার পুরো কলোনী বানিয়ে ফেলে।









নির্মান কাজ চলিতেছে ...


লোকে বলে ঘর বাড়ি ভালা না আমার... কে কয় সামনে আইসা ক দেখি।




১৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

IRGC এর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে | ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে

লিখেছেন জ্যাক স্মিথ, ০২ রা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৫



গণতন্ত্রের ধারক এবং বাহক মার্কিন যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে একযোগে হামলা চালিয়ে ইরানের প্রথম সারির ৫০ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা, শতশত স্কুল ছাত্রছাত্রীদের হত্যা, অসংখ্য সিভিলিয়ানস নারীপুরুষ... ...বাকিটুকু পড়ুন

পেজেশকিয়ান ও আরাগচি কেন ট্রাম্পের টার্গেট লিস্টে নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মার্চ, ২০২৬ রাত ১০:০৭


তেহরানের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এখন এক অদ্ভুত সমীকরণ মেলাচ্ছে ইরানিরা। যে অভিযানে আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে দাপুটে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সামরিক ও পুলিশ বাহিনীর ৪৮ জন... ...বাকিটুকু পড়ুন

ওমর খাইয়ামের পোস্টে কমেন্ট করতে পারছি না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মার্চ, ২০২৬ রাত ১১:৩৫

(সাময়িক পোস্ট)
ব্লগার ওমর খাইয়ামের পোস্টে কমেন্ট করতে গিয়ে বুঝতে পারলাম, তিনি আমাকে ব্লক করেছেন। আজকে তাঁর একটি পোস্টে কয়েকটি কমেন্ট করেছিলাম, একসাথে ৬- ৭টা! এরপরে, দেখি, লেখা উঠছে -... ...বাকিটুকু পড়ুন

শূন্যতাকে ছুঁয়ে

লিখেছেন স্প্যানকড, ০৩ রা মার্চ, ২০২৬ রাত ২:৩৯

ছবি নেট



কে বলেছে আমার কেউ নেই
এইযে সুনীল আকাশ
যার বুক ভরা থোকা থোকা মেঘের দল
নক্ষত্রের উঠানামা
ওরা কি আমার পর?

এইযে রোদ
যা গায়ে মেখে চলে যাই কতোদূর
নিমেষে দু:খ ভুলি
এইযে বৃষ্টি জল
কখনো কখনো... ...বাকিটুকু পড়ুন

ধোলাই-৭১

লিখেছেন মায়াস্পর্শ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:২২



মধ্যপ্রাচ্যে আছি। দেশে ফেরার টিকেট কাটা ছিল ২ তারিখে। এর মধ্যেই শুরু হয়ে গেলো যুদ্ধের দামামা।আমি আরবি বুঝিনা। এয়ারপোর্টে কাউকে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করলে বলে ''খালাস খালাস'' মাফি মাফি।... ...বাকিটুকু পড়ুন

×