somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথের পাশে ফুটেছিলো গ্লাডিওলাস, শত মাইল দুর থেকে বাবা বলেছিলো ভালো থেকো।

২৫ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
ঢাকার আকাশে যখন
বৃষ্টি নামে
আমি আর বাবা
বৃষ্টিতে ভিজি
২.
ঢাকার আকাশে যখন
রাত নামে
আমি আর বাবা
আকাশ দেখি
আর বলি
বাবা, আকাশের কোন তারাটা তুমি !

[পাহাড় আর সাগর ঘেরা সবুজ শহরটা ছেড়ে আমাদের এই শহরে খুব হাপিয়ে উঠতেন তিনি।এখানে মোটেই থাকতে চাইতেন না।
মহাসড়কের পাশ ধরে একধারে সাগর আর অন্যদিকে পাহাড়, শহরে ঢুকতেই এপাশটা বেশ শান্ত। আমাদের বারণ সত্ত্বেও একটা বাড়ি করেন এখানে। বিশ্ববিদ্যালয়ে জুনের ছুটিতে আমি যেতাম। বাবা নিজেই চিংড়ি, কোরাল আর এটা-সেটা আমার জন্যে রান্না করতেন, আর বলতেন হ্যারে, অনেক মজা হয়েছে না? আমি বলতাম হ্যাঁ অনেক স্বাদ।

পত্রিকায় লিখে টাকা পেতাম। সে টাকায় বাবার জন্যে একটা শার্ট কিনেছিলাম, বাবা ওটা বেশ যত্ন করে রেখেছিলেন। কত কথা মনে আসে, ছোট্ট বেলায় জ্বর হওয়া মানেই অনেক আনন্দ। বাবার কোলে করে ডাক্তারের কাছে যাওয়া, যা খুশি তখন আবদার করতে পারা। সেই ছোট্টবেলায় বাবার সাথে পাহাড়তলীর জোড় দীঘিতে বরশি নিয়ে মাছ শিকার, সাগর পাড়ে এয়ারগান নিয়ে পাখি মারতে যাওয়া।

এমনকি যখন অনেক বড় হয়েছি, রাতের বেলায় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, বাবা এসে কখন যে মশারিটা লাগিয়ে দিয়ে গেছেন। খুব গরমের সময় কোন এক সন্ধ্যায় একটা টেবিল ফ্যান কিনে এনেছেন। ফ্যান তো আছে, আবার টেবিল ফ্যান দিয়ে কী হবে? রাতে ঘুম ভেঙ্গে দেখি মাথার কাছে ঘুরছে টেবিল ফ্যানটি।

ডিসেম্বরের এক সকালে আমি, নিশাত, রুপক, মুন্না সেন্ট্রাল লাইব্রেরীতে পড়ছিলাম। মনে মনে তখন কত ভাবনা। আর কটাদিন। জবে গেলেই বাবার জন্যে আগে একটা গাড়ি কিনবো। সে সকালটায় কেন যে এত মনটা খারাপ ছিলো পরে বুঝেছিলাম।
তারপর কত ডিসেম্বর গেলো।
কত গুলো দিন গেলো আমার বাবার সাথে কথা হয় না।
ডিসেম্বরের কোন এক শীতের রাতে চট্টগ্রামের আমাদের বাড়িটাতে আমার বাবা চুপচাপ ঘুমিয়ে পড়েন। একদম কাউকে জানান না দিয়ে।


আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক। শান্তিতে থাকুক। ]
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×