টিউশনির গল্প...২
২১ শে জুলাই, ২০০৯ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার ক্লাশ সেভেন এ পড়া ছাত্র সেদিন আমাকে জিজ্ঞাসা করল, “স্যার বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত লোক কে?” আমি মুহূর্তের জন্য একটু দিশেহারা হয়ে গেলাম... তাই তো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি কে, চিন্তা করে দেখিনি কোন সময়? তারপরেই মনে হল, ডঃ মুহাম্মদ ইউনুস’র নাম বলা মনে হয় সবচেয়ে নিরাপদ হবে... আমি তাই বললাম। তো পরের প্রশ্ন শুনতে পেলাম তার পরপরই... “উনি কেন বিখ্যাত? নোবেল পুরষ্কার পেয়েছেন এজন্য?” আমি বললাম, “হ্যা এটি একটা কারণ অবশ্যই।” “উনি নোবেল পুরষ্কার পেলেন কেন?” বললাম, “উনি নোবেল পুরষ্কার পেয়েছেন শান্তিতে, গরীবের ব্যাংকার বলা হয় তাকে। 'ক্ষুদ্র ঋন' ধারনার স্রষ্টাও তিনি। গ্রামীন ব্যাংক সারা পৃথিবীর কাছে এখন মডেল। যদিও তিনি অর্থনিতীবিদ তারপরেও প্রান্তিক মানুষদের কে ঘিরেই উনি কাজ করেছেন, করছেন।” বেমক্কা প্রশ্ন এবার, “স্যার উনি শান্তিতে নোবেল পেয়েছেন কেন? সারাদিন চুপচাপ বসে থাকতেন বাসাতে, নাকি দুষ্টামি কম করতেন!” আমি এই কথা শুনে হতবাক কিছুক্ষনের জন্য, হাসব না কাঁদব ঠিক বুঝে উঠতে পারলাম না। এই পোলা কয় কি এইডা? বললাম, “বাবা শোনো, উনি যে ধরনের উচু মাপের মানুষ তা আমার মত ‘নাদান’ ব্যক্তি ঠিক ব্যাখ্যা করে বোঝাতে পারব না। তুমি যে কারন তার নোবেল প্রাইজ পাবার কারণ ভাবছ তাই যদি হত তবে নরওয়ে শান্তিতে নোবেল প্রাইজ দিতে দিতেই ফতুর হয়ে যেত!
টিউশনির গল্প...১
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন