somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মাধ্যমে ঢাকায় যানজট (৫)

১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মাধ্যমে ঢাকায় যানজট (৫)


আরো যে সকল পদক্ষেপ প্রাইভেট গাড়ির ব্যবহার বৃদ্ধি করছে

২.১ পার্কিং সুবিধা:
ঢাকার রাস্তা, ফুটপাত, খেলার মাঠ, পার্ক সর্বত্রই প্রাইভেট কার পার্কিং এর জন্য নামমাত্র মূল্যে বা বিনামূল্যে জায়গা বরাদ্দ রয়েছে। এছাড়া ভবনে আবশ্যিকভাবে কার পার্কিং এর জন্য জায়গা রাখা ও পার্কিং এর জন্য ভবন নির্মাণ করে শহরে প্রাইভেট কারকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মতিঝিল এলাকায় নির্মিণাধীন সিটি সেন্টারে ৫০০ প্রাইভেট কার পার্কিং এর ব্যবস্থা করতে ১০ টি ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ইমারত নির্মাণ বিধিমালায় প্রতিটি ভবনে প্রাইভেট কারের পার্কিং সুবিধা রাখা বাধ্যতামূক করা হয়েছে। যার ফলে ভবিষ্যতে প্রাইভেট কার বৃদ্ধি পাবে। ঢাকা সিটি কর্পোরেশনের হিসেব মতে মতিঝিল-দিলকুশা এলাকায় প্রতিদিন প্রায় চার হাজার প্রাইভেট কার পার্কিং করা হয়। প্রাইভেট কার নিয়ন্ত্রণ না করা হলে এবং সেই সাথে বিকল্প পরিবহণ সুবিধা দিতে না পারলে শুধুমাত্র পার্কিং সুবিধা বৃদ্ধি করে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

২.২ ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ:
ঢাকার যানজট নিরসনে ইতিমধ্যে মহাখালী ও খিলগাঁও এলাকায় দুটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। যা লক্ষ্য পূরণে সম্পূর্ণ ব্যর্থ। বরং মহাখালী ফ্লাইওভার চালুর পর থেকে অত্র এলাকায় যানজট আরো তীব্র আকার ধারণ করেছে। কারণ ক্রমাগতভাবে প্রাইভেট কার বৃদ্ধি পেয়েছে। ফ্লাইওভার দিয়ে মূলত প্রাইভেট কার চলবে। প্রাইভেট কারে চলাচলের জন্য যত বেশি সুবিধা দেওয়া হবে শহরে যানজট ততই বৃদ্ধি পাবে। যদিও নকশার ত্রুটির জন্য গুলিসত্দান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ বন্ধ করা হয়েছে। কিন্তু আশংকার কথা যে, ঢাকা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান-এ ২৯ কিমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব রয়েছে। ফ্লাইওভার- এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে এগুলি নির্মাণের ফলে সড়কে কমপক্ষে ২০ ভাগ জায়গা নষ্ট হয়। এর মাধ্যমে সড়কে জায়গা সংকোচনের মাধ্যমে যানজট বৃদ্ধি করে।

বিশ্বের অনেক শহরে কয়েক স্তর বিশিষ্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকলেও যানজট কমেনি। ফলে অনেক দেশেই এগুলি ভেঙ্গে ফেলা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সিউল, আমেরিকার বোস্টন ও জাপানের টোকিওতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়া কানাডার টরেন্টোতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে। উন্নত শহরগুলিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ করে পাবলিক পরিবহণ, হাঁটা ও সাইকেলকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কলম্বিয়ার রাজধানী বোগোটার সাবেক মেয়র এনরিকা পেনোলসা বলেছেন, একটি শহরকে দুইভাবে ধ্বংস করা যায়। পারমানবিক বোমা মেরে অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করে। তিনি সুষ্ঠু নগর পরিবহণ ব্যবস্থা গড়ে তুলে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছেন। ঢাকার যানজট নিরসনের জন্য ফ্লাইওভার-এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো স্থাপনা তৈরির চিন্তা থেকে সরে আসা জরুরী। একই সাথে প্রাইভেট কার নিয়ন্ত্রণ করে পাবালিক পরিবহণের পাশাপাশি হাঁটা, সাইকেল ও রিকশা নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।


বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের আয়োজিত International Symposium for Sustainable Transport for Developing Countries মারুফ রহমানের লিখিত Increase of Traffic Congestion & Private Cars in Dhaka Through Planning Against Public Interest: A Solution এর অনুবাদ

জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মাধ্যমে ঢাকায় যানজট (১)
Click This Link

জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মাধ্যমে ঢাকায় যানজট (২)
Click This Link

জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মাধ্যমে ঢাকায় যানজট (৩)
Click This Link

জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মাধ্যমে ঢাকায় যানজট (৪)
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×