ব্লগার হাসান ভাইয়ে নিউজের পর বিভিন্ন ব্যক্তি সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন। অনেকেই সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। হাসান ভাইয়ের সহযোগিতায় ইতিমধ্যেই আক্তারকে ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিয়মিত চিকিৎসার প্রদান করা হচ্ছে।
প্রথম আলোর সংবাদ ছাপানোর পর হাসান ভাইয়ের মাধ্যমে সংগৃতি টাকার পরিমাণ :
১. এমদাত কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ৫০০০/=টাকা
২. টিপু সাবেক বিমান কর্মকর্তা ১০০০০/=টাকা
মোট ১৫০০০/= টাকা হাসান ভাই কতৃক সংগৃহিত।
১৫০০০ থেকে আক্তারের চিকিৎসা ও খাবার বাবদ আজ পর্যন্ত ৪০০০/= টাকা আক্তারের বাবার কাছে দেওয়া হয়েছে।
ব্যাংকের টাকার পরিমাণটা এই মুর্হূতে জানাতে পারছি না যাদের নামে একাউন্ট তাদের মধ্যে কলিগ আরাফাত গবেষণার কাজে ঢাকার বাইরের। আর আক্তারের বাবা আজ আসলে ব্যাংক থেকে ব্যালেন্স জেনে আবারও আপডেট দিব।
হাসান ভাইয়ের সহযোগিতায় ইতিমধ্যেই বিস্তারিত জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



