somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার মাঠ, পার্ক উন্নয়নের বলি হচ্ছে

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে বর্তমানে অপর্যাপ্ত পার্ক ও খেলার মাঠ না থাকা অন্যতম নাগরিক সমস্যা। যে কারণে রোগের ঝুঁকি, সামাজিকীকরণের সীমাবদ্ধতা বৃদ্ধিসহ ঢাকা শহর প্রাণহীন এবং বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বর্তমানে বিভিন্ন আকারের ৫৪ টি পার্ক এবং ১১ টি খেলার মাঠ রয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাছাড়া বিদ্যমান অধিকাংশ পার্ক ও মাঠসমূহ ব্যবহারের উপযোগী না থাকায় মানুষ এর সুবিধা থেকে বঞ্চিত। এজন্য বিদ্যমান মাঠ-পার্ক রক্ষা করে তা শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধÑসবার বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করতে সরকারী প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।



অপরিকল্পিত নগরায়নের ফলে মাঠ-পার্ক-এর মত গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানসমূহ দখল-বেদখল ও দূষণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় মানুষের মুটিয়ে যাওয়া, ডায়বেটিস, হৃদরোগ, উচ্চরক্তচাপ, স্ট্রোকসহ নানারকম অসংক্রামক রোগ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়, বাংলাদেশে অসংক্রামক রোগের কারণে ৬১ শতাংশ মানুষ মারা যায়, এ মৃত্যুর অধিকাংশই শহরে ঘটছে। পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাবে এসব রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে গ্রামের তুলনায় শহরে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এর কারণে মৃত্যুহার দ্বিগুন। পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ সব রোগের ঝুঁকি ৬০ শতাংশ হ্রাস করা যায়। কিন্তু শহর এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, পার্ক না থাকায় নগরবাসী হাঁটা-চলা, খেলাধুলা এবং শরীর চর্চার করার জন্য প্রয়োজনীয় স্থান পায় না।

বিদ্যমান অধিকাংশ মাঠ ও পার্কে নারী ও শিশুদের যাবার মত পরিবেশ নাই। ঢাকায় মাঠ ও পার্কের সীমাবদ্ধতার কথা জানি। কিন্তু যেগুলো আছে সেগুলো যেন সবার জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময়, দখল ও দূষণমুক্ত রাখা হয়Ñসেদিকে নজর দিতে হবে। মাঠ-পার্ক ও জলাশয়ের মত গুরুত্বপূর্ণ স্থানগুলো রক্ষায় আইনের অভাব নাই। কিন্তু এসব আইন পালন করার দৈন্যতা লক্ষ্যণীয়। সবাইকে শিশুদের স্বার্থে, নিজের সন্তানের কথা চিন্তা করে মাঠ-পার্কের মত স্থানগুলো রক্ষায় আইন মেনে চলতে উৎসাহী করে তুলতে হবে। পাশাপাশি আইন লঙ্ঘণকারীদের কঠোর সাজার ব্যবস্থাও করতে হবে। তবেই বিদ্যমান মাঠ ও পার্কগুলো রক্ষা করা সম্ভব হবে।

একসময় ঢাকার অধিকাংশ এলাকা ছিল আদর্শ গ্রাম। অনেক খাল-বিলসহ নানারকম জলাশয় ছিল, বৃক্ষরাজি ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়নের সুযোগে এখন সমগ্র ঢাকা ইট-বালু-সিমেন্টের ভাগাড়ে পরিণত হয়েছে। সমস্যাসঙ্কুল এ ঢাকায় উদ্যান, পার্ক, খেলার মাঠ হচ্ছে মানুষের নিশ্বাস নেয়ার ভাল স্থান। শিশুসহ সব বয়সী মানুষের শারীরিক ও মানসিক বিনোদনের কেন্দ্রস্থল। তাই এগুলো রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।


উন্নত দেশগুলো মানুষের সুস্থ্যতার জন্য হাসপাতাল নির্মাণের চাইতে মাঠ, পার্কের মত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দেয় বেশি। আমাদেরও সেদিকে নজর দিতে হবে।

শিশুদের সুস্থ্যভাবে বেড়ে উঠার জন্য যে পরিবেশ দরকার, ঢাকায় ক্রমেই তা বিলীন হয়ে যাচ্ছে। ফ্ল্যাটবাড়িতে শিশুরা একাকীত্বের মাঝে বেড়ে উঠে, যা তাদের আত্মকেন্দ্রীক ও নেতিবাচকতার দিকে ধাবিত করে।

সরকারী কলোনীর মাঠসহ সব মাঠে, পার্কে শুধু খেলার জন্যই ব্যবহার করার বিধান রেখে সব ধরনের বাণিজ্যিক কাজ বন্ধ রাখতে হবে। যেহেতু খেলার মাঠের সঙ্কট রয়েছে তাই ‘ডেড এন্ড’ (যে সড়কগুলোর শেষ মাথায় সড়ক বন্ধ) সড়কে প্রতিদিন কিছু সময় গাড়ি চলাচল বন্ধ রেখে শিশুদের খেলার পরিবেশ গড়ে তোলা যেতে পারে। নতুন আবাসিক এলাকায় মাঠ-পার্ক রাখা বাধ্যতামূলক করতে হবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×